Thyullib

Thyullib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thyullib, Busan.

ত্বকের জন্য সবচেয়ে উপকারী ভিটামিন কে?🤔👉বয়সের সাথে সাথে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। সূর্যের ক্ষতিকর রশ্নির কারণে ত্বকে...
19/01/2026

ত্বকের জন্য সবচেয়ে উপকারী ভিটামিন কে?🤔
👉বয়সের সাথে সাথে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। সূর্যের ক্ষতিকর রশ্নির কারণে ত্বকে বলিরেখা, দাগ-ছোপ পরে এবং ত্বকের উজ্জ্বলতা কমে যায়,ত্বক নিষ্প্রাণ হয়ে পরে, সূক্ষ্মরেখা ও অমসৃণ খসখসেভাব দেখা যায়।আর এসকল সমস্যা আমরা কমাতে পারি ভিটামিন সি সিরাম ব্যবহার করে।হ্যা ত্বকের জন্য সবচেয়ে উপকারী ভিটামিন হলো -ভিটামিন সি।ভিটামিন সি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনি ত্বক ভালো রাখতেও সহায়তা করে।ভিটামিন সি হলো অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, ফলে সূর্যের ক্ষতিকর রশ্নির থেকে ত্বক বাঁচাতে হলে ভিটামিন সি সিরাম ব্যবহার করতে হবে।

ভিটামিন সি সিরাম আপনার ত্বকের জন্য কী করে?
👉সিরামগুলি সক্রিয় উপাদানের শক্তিশালী, ঘন ডোজ। তাদের একটি পাতলা জেল-জাতীয় মতন ধারাবাহিকতা থাকে যা ত্বকে দ্রুত শুষে নেয় এবং এগুলি আপনার ত্বকে ভিটামিন সি পাওয়ার জন্য সর্বোত্তম বিতরণ পদ্ধতির একটি করে তোলে।ভিটামিন সি সিরাম বেশ অ্যাসিডিক, মৃত ত্বকের কোষকে স্লো করে দেয়, যা ত্বকে নতুন কোষের পুনর্জন্ম এবং কোলাজেনের উৎপাদনকে ত্বরান্বিত করে ত্বককে "নিরাময়" করতে পরিচালিত করে। অবিচ্ছিন্ন ব্যবহারের সাথে, ভিটামিন সি সিরাম ত্বকের পৃষ্ঠকে মসৃণ করতে, নিস্তেজ ত্বক উজ্জ্বল করতে, দাগ এবং সূক্ষ্ম রেখা কমাতে পারে।

কখন ব্যবহার করবো:
👉 অনেকেই বলে থাকেন ভিটামিন সি সিরাম দিনে লাগালে ইরিট্যাশন হয়,স্কিন বার্ন করে,সেন্সিটিভ হয়ে যায়।আসলে এমন কিছুই হয় না।বরং দিনে ব্যবহার করলে স্কিনকে ভালো প্রোটেকশন দেয়।আপনি চাইলে রাতেও ব্যবহার করতে পারেন তবে সারাদিনে যে কোনো একবার ভিটামিন সি সিরাম ব্যবহার করাই ভালো। কারণ আমাদের স্কিন সিরামটা অনেকসময় স্টোর করে রাখতে পারে।

কিভাবে ব্যবহার করবো?
👉সিরাম হলো স্কিন কেয়ার রুটিনের ৩য় স্টেপ।ক্লিনজার, টোনার এর পর সিরাম ব্যবহার করতে হবে।আপনি চাইলে ময়েশ্চারাইজার এর সাথে মিক্স করে এপ্লাই করতে পারেন।
🔥 ভিটামিন সি সিরাম ব্যবহার করলে দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট।🔥

এবং ভিটামিন সি সিরাম হলো অন্য সব সিরাম ব্যবহার শুরু করার প্রথম ধাপ,মানে আপনি স্কিন কেয়ারে অন্যান্য অ্যান্টি-এজিং সিরাম ব্যবহার করার আগে ভিটামিন সি সিরাম ব্যবহার করে স্কিনকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারবেন।

🍊🍊স্কিন কেয়ারের পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও অন্যান্য ফল এবং শাকসবজি খাওয়ার চেষ্টা করুন,এতে শরীরও ভালো থাকবে পাশাপাশি ত্বক ও ভালো থাকলো।



゚viralシfypシ゚

ঠোঁটের যত্ন কিভাবে নিবো?🤔👄১.সবসময় সব সিজনেই ঠোঁট‌ ময়েশ্চারাইজড রাখবো ভালো মানের লিপবাম দিয়ে২.দিনের বেলা অবশ্যই Spf (S...
19/01/2026

ঠোঁটের যত্ন কিভাবে নিবো?🤔👄
১.সবসময় সব সিজনেই ঠোঁট‌ ময়েশ্চারাইজড রাখবো ভালো মানের লিপবাম দিয়ে
২.দিনের বেলা অবশ্যই Spf (Sun protection factor) যুক্ত লিপবাম ব্যবহার করবো
৩.কালচে ভাব/মরা চামড়ার সমস্যা থাকলে-মধু/এলোভেরা+ চিনি মিশিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিবো।
৪.লিপস্টিক ভালোভাবে ক্লিন করতে হবে এবং রেপ্লিকা প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।




 #ডাবল_ক্লিনজিং কেনো করবো? মাইসেলার ওয়াটার/ক্লিনজিং ওয়েল /ক্লিনজিং বাম কেনো ব্যবহার করবো!!! আমি তো প্রতিদিন মেকআপ লাগা...
19/01/2026

#ডাবল_ক্লিনজিং কেনো করবো? মাইসেলার ওয়াটার/ক্লিনজিং ওয়েল /ক্লিনজিং বাম কেনো ব্যবহার করবো!!! আমি তো প্রতিদিন মেকআপ লাগাই না, তবুও ডাবল ক্লিনজিং করতেই হবে 🙄!!!
স্কিন কেয়ারের প্রথম ধাপই ক্লিনজিং।কোরিয়ানরা প্রথমে ডাবল ক্লিনজিং মেথডটি শুরু করে।
➡️তো ডাবল ক্লিনজিং কি?

ডাবল ক্লিনজিং হলো শুকনো মুখে প্রথমে একটা অয়েল বেজড/ওয়াটার বেজড/বাম ক্লিনজার দিয়ে ময়লাগুলো তুলতে হবে ,এরপরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে।
অর্থাৎ ডাবল ক্লিনজিং করতে হবে দুই ধাপে।
আরে অদ্ভুত তো,আমি ভারী মেকআপ লাগাই নি তাহলে কেনো ডাবল ক্লিনজিং করতে যাবো?
উত্তর: সারাদিনের ধূলোবালি, সানস্ক্রিন এবং অন্য যাই স্কিনে লাগানো হয়।এসব শুধুমাত্র ফেইস ওয়াশ দিয়ে ধুলে যায়না / নরমাল পানি দিয়ে ১০০বার ধুইলেও যায়না।স্কিনের ময়লা স্কিনেই রয়ে যায়। কারণ প্রোডাক্টস গুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো সাধারণত পানিতে দ্রবণীয় না,বেশিরভাগ সানস্ক্রিন ওয়াটার রেজিস্ট্যান্ট, স্কিনের উপর লেয়ার ক্রিয়েট করে ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। আবার সময়মতো রিঅ্যাপ্লাই করতেও হয়। শুধু পানি দিয়ে ধুলে তাতে ত্বক পুরোপুরি ক্লিন হয় না।তাই ডাবল ক্লিনজিং করতে হয়।
আর আপনি স্কিন কেয়ার করতে ভালোবাসেন কিন্তু ডাবল ক্লিনজিং করেন না তাহলে স্কিনের ময়লাগুলো ই তো পরিষ্কার করলেন না, তাহলে কিসের স্কিন কেয়ার হলো😕!

➡️ডাবল ক্লিনজিং এর উপকারিতা কী?

ত্বকের ময়লা দূর করতে এবং ত্বক থেকে ভালোভাবে মেকআপ ও অন্যান্য প্রসাধনী দূর করতে ডাবল ক্লিনজিং অনেক কার্যকরী। ক্লিনজিং করার পর ত্বক অনেকটাই কোমল হয়, এতে ত্বকে ব্রণ হওয়ার ঝুঁকি কমে, স্কিন প্রোপারলি ক্লিন হবে, ব্রেক আউটের চান্স থাকবে না।
এবং ওয়েলি / ড্রাই হোক আর যে কোনো স্কিন টাইপ হোক ,সব ধরনের স্কিনের ই ডাবল ক্লিনজিং করতে হবে অবশ্যই।

➡️কীভাবে করবো ডবল ক্লিনজিং?
ডবল ক্লিনজিং-এর প্রথম ধাপ হলো রিমুভারের সাহায্যে মেকআপ তুলে ফেলা। ওয়াইপসের সাহায্যে নয়। কারণ মেকআপ ওয়াইপস দিয়ে তুলতে গেলে খুব জোরে ঘষতে হয়,তা স্কিনের জন্য ক্ষতিকর।তাই কটন প্যাড ব্যবহার করাই ভালো। ক্লিনজিং ওয়েল বা বাম রিমুভার হিসেবে খুব ভালো।
➡️➡️➡️
১.ডাবল ক্লিনজিং দিনে একবার করাই যথেষ্ট,তবে প্রয়োজন বুঝে দুইবার করতে পারেন।
২.কত বছর বয়স থেকে ডাবল ক্লিনজিং করতে হবে?
উত্তর: যে বয়স থেকে সানস্ক্রিন ও অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করা শুরু করেছেন, ঠিক সে বয়স থেকেই ডাবল ক্লিনজিং করতে হবে।
৩.একনে প্রোন স্কিনে করা যাবে?
অবশ্যই করা যাবে! বরং একনে প্রবলেম থাকলে ডাবল ক্লিনজিং বেশি দরকার। কেননা পোরস ক্লগড হলে এবং ত্বকের উপরিভাগে ময়লা জমলে সেটা তো ব্রণের প্রাদুর্ভাব আরও বাড়িয়ে দেয়। ঠিকভাবে ত্বক পরিষ্কার করলে অয়েল প্রোডাকশন কন্ট্রোলে থাকে এবং একনে প্রবলেম আস্তে আস্তে কমে যায়।

✅কিছু ক্লিনজিং প্রোডাক্টস:



1.Garnier skin active micellar water (জাতীয় মেকআপ রিমুভার 🥴)
2.Simple micellar water
3.Biodeema H2O micellar water
4.Instree micellar cleansing water
5.Beauty formulas micellar cleansing water
6.Farmasi micellar cleansing water
7.Garnier micellar oil infused cleansing water for dry & sensitive skin

:

1.Miceller cleansing oil
2.Centella light cleansing oil
3.Skinfood black sugar cleansing oil
4.Klairs gentle black deep cleansing oil
5.Nature republic forest garden cleansing oil
6.Coxir hyaluronic cleansing oil
7.A'PIEU deep clean cleansing oil
8.Simple hydrating cleansing oil
9.The body shop camomile dissolve cleansing oil
10.Rice water bright cleansing oil -The Face shop.

:

1.Beauty maker deep oil free cleansing balm
2.RiRe sherbet sherbet cleansing balm
3.Oat cleansing balm-the inkey list
4.Elemes pro-collagen cleansing balm
5.Omega+complex cleansing -paula's choice
6.Clean it zero cleansing balm
7.Grean tea pure cleansing balm

💟My treasured:
2.CeraVe hydrating foaming cleanser (2in1 cleanser)
2.Sebamed clear face antibacterial cleansing foam
3.Instree sensetive balancing cleansing foam.
4.Cerave SA soothing cleanser
5.Coxir hyaluronic cleansing oil
6.Iunik Calendula Complete Cleansing Oil



゚viralシfypシ゚viralシalシ

Address

Busan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thyullib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thyullib:

Share