Makardah Saraswat Library

Call Directions Contact the business

Makardah Saraswat Library This page is a purely personal page . the members of the page are sarswat library members and well wishers...

কাশের বন আর নীল আকাশের কোলে আগমন ঘটেছে দেবী দুর্গার। উৎসবের আলোয় মেতে উঠুক আমাদের মাকড়দহ।​এই আনন্দঘন আবহে মাকড়দহ সারস্বত...
15/10/2026

কাশের বন আর নীল আকাশের কোলে আগমন ঘটেছে দেবী দুর্গার। উৎসবের আলোয় মেতে উঠুক আমাদের মাকড়দহ।

​এই আনন্দঘন আবহে মাকড়দহ সারস্বত লাইব্রেরি-র পক্ষ থেকে আমাদের সকল সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

​বই ও সংস্কৃতি আমাদের প্রাণ, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বন্ধন আরও সুদৃঢ় হোক। মণ্ডপে মণ্ডপে ঘোরার পাশাপাশি বইয়ের পাতাতেও কাটুক ছুটির আনন্দময় মুহূর্তগুলো।
​আপনার ও আপনার পরিবারের প্রতিটি দিন কাটুক আনন্দে, সুস্থতায় ও পরম শান্তিতে।

​— শুভেচ্ছান্তে,
মাকড়দহ সারস্বত লাইব্রেরি পরিবার 📚✨

​

বাংলা শিশুসাহিত্যের প্রবাদপুরুষ সুকুমার রায়ের প্রয়াণ দিবসে মাকড়দহ সারস্বত লাইব্রেরীর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্...
10/09/2026

বাংলা শিশুসাহিত্যের প্রবাদপুরুষ সুকুমার রায়ের প্রয়াণ দিবসে মাকড়দহ সারস্বত লাইব্রেরীর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর সৃষ্টি ও কালজয়ী সাহিত্য আবহমানকাল ধরে প্রতিটি বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে।

💥 ফাঁসির মঞ্চে বীর বাঙালি বিপ্লবীত্রিপুরার বিটঘরে (অধুনা বাংলাদেশ) জন্মেছিলেন ভারতের মহান বিপ্লবী সত্যেন্দ্রচন্দ্র বর্ধন...
10/09/2026

💥 ফাঁসির মঞ্চে বীর বাঙালি বিপ্লবী

ত্রিপুরার বিটঘরে (অধুনা বাংলাদেশ) জন্মেছিলেন ভারতের মহান বিপ্লবী সত্যেন্দ্রচন্দ্র বর্ধন। পিতা দীনেশচন্দ্র বর্ধনের আদর্শে বড় হওয়া সত্যেন্দ্রচন্দ্র প্রথম জীবনে মালয়ে ডাক ও তার বিভাগে চাকরি করতেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণে চাকরি হারান।

এরপর বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে গঠিত ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগে যোগ দেন তিনি। যোগ দেন আজাদ হিন্দ ফৌজে, যেখানে পেনাং এ যুদ্ধবিদ্যা ও মিলিটারি ট্রেনিং গ্রহণ করেন। সেখানে তার দায়িত্ব ছিল বেতার মারফত সংবাদ প্রেরণ ও গ্রহণ করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সাম্রাজ্যের টালমাটাল পরিস্থিতি কাজে লাগিয়ে ভারতের অভ্যন্তরে বিপ্লব জাগিয়ে তুলতে ১৪ জন বিপ্লবীকে চারটি দলে ভাগ করে ভারতে পাঠানো হয়। দ্বিতীয় দলের পাঁচজনের অন্যতম ছিলেন সত্যেন্দ্রচন্দ্র। সাবমেরিনে করে কাথিয়াওয়াড় উপকূলে পৌঁছালেও, দুর্ভাগ্যক্রমে ট্রান্সমিটারসহ গ্রেপ্তার হয়ে যান। অন্যরা স্থলপথে চট্টগ্রাম হয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

গ্রেপ্তারের পর তাদের সবাইকে মাদ্রাজ দুর্গে প্রেরণ করা হয়। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরু হয় ১৯৪৩ সালের ৮ই মার্চ। অবশেষে ১লা এপ্রিল ঘোষিত হয় মৃত্যুদণ্ড।

১০ই সেপ্টেম্বর, ১৯৪৩। ফাঁসির মঞ্চে অটল থেকেও তিনি রেখে যান শেষ ইচ্ছাপত্র— "আমার বলার বা লেখার কিছু নেই। মাতৃভূমির বেদিকায় প্রাণ বিসর্জন দিতে পেরে আমি গর্বিত। যদি কোনো সুযোগ আসে—প্রতিশোধ নেওয়া হবে এই আশা করি। বাঙালি হিসাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়াই স্বাভাবিক।"

এই দিনে মাদ্রাজ দুর্গে তার সাথে আরও চারজন বিপ্লবী—ভাক্কম আবদুল কাদের, ফৌজা সিং, আনন্দন ও বনিফেস পেরেরা—ফাঁসির দড়িতে মৃত্যুবরন করেন।

✍️ লেখায়: প্রকাশ রায়

#অগ্নিযুগ

💥 যাকে গ্রেপ্তার করতে ব্রিটিশ পুরস্কার ঘোষণা করেছেন...১৮ বছর ধরে ছদ্মনাম আর ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে আত্...
09/09/2026

💥 যাকে গ্রেপ্তার করতে ব্রিটিশ পুরস্কার ঘোষণা করেছেন...

১৮ বছর ধরে ছদ্মনাম আর ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে থাকা সেই সাহসী বিপ্লবীর নাম—নারায়ন সেন।

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের এক সাহসী যোদ্ধা ছিলেন নারায়ন সেন। ১৯১২ সালে ব্রিটিশ ভারতের বগুড়া জেলায় তাঁর জন্ম। তাঁর পিতা ছিলেন সুরেশচরণ সেন।

ম্যাট্রিক পাস করার পর নারায়ন সেন চট্টগ্রামে তাঁর মাতুলগৃহে চলে আসেন। সেই সময় চট্টগ্রামের মাটিতে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবী আন্দোলন ক্রমশ তীব্র হয়ে উঠেছিল। সেই আন্দোলনের ঢেউ তরুণ নারায়ন সেনের মনেও গভীরভাবে প্রভাব ফেলে। দেশের স্বাধীনতার জন্য বিপ্লবীদের সংগ্রাম তাঁকে আকৃষ্ট করে। চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বার্ষিক শ্রেণিতে পড়ার সময় তিনি বিপ্লবী দলে যোগ দেন।

১৮ এপ্রিল ১৯৩০—চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সেই ঐতিহাসিক অভিযানে নারায়ন সেনও অংশগ্রহণ করেন। অভিযানের পর অন্যান্য বিপ্লবী সঙ্গীদের সঙ্গে পাহাড়-জঙ্গলে আত্মগোপন করে থাকতে হয় তাঁকে। প্রায় অনাহারে ও অনিদ্রায় কেটে যায় টানা চারটি দিন।

এরপর ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ের ঐতিহাসিক যুদ্ধে তিনি অংশ নেন। যুদ্ধের পর মাস্টারদা সূর্যসেনের নির্দেশে নারায়ন সেন বাংলাদেশ ত্যাগ করে আত্মগোপনে চলে যান।

শুরু হয় তাঁর জীবনের এক দীর্ঘ পলাতক অধ্যায়। ঢাকা, মুজফফরপুর, বেনারসসহ বিভিন্ন অঞ্চলে তিনি দীর্ঘদিন গোপনে অবস্থান করেন। কখনও পরিচয় বদলে, কখনও ভিন্ন বেশে তাঁকে পুলিশের চোখ এড়িয়ে থাকতে হয়েছে। তাঁকে গ্রেপ্তার করার জন্য ব্রিটিশ পুলিশ তাঁর নামে ৫০০ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও তাঁকে ধরতে পারেনি পুলিশ।

এভাবেই কেটে যায় দীর্ঘ আঠারো বছর। আঠারো বছর ধরে বিভিন্ন নাম ও বেশে আত্মগোপন করার পর নারায়ন সেন কলকাতায় ফিরে আসেন। সেখানে তিনি ‘অনাথ রায়’ নাম নিয়ে প্রকাশ্যেই বসবাস করতে থাকেন। তাঁর প্রকৃত পরিচয় তখনও কারও জানা ছিল না।

অবশেষে ১২ জানুয়ারি ১৯৪৮ সালে, মাস্টারদা সূর্যসেনের মৃত্যুবার্ষিকীর দিনে, সেই দীর্ঘ আত্মগোপনের অবসান ঘটে। নারায়ন সেন নিজের আসল নামেই প্রকাশ্যে আত্মপ্রকাশ করেন।

এরপর আরও কয়েক বছর জীবনযাপন করার পর ৮ সেপ্টেম্বর ১৯৫৬ সালে প্রয়াত হন এই সাহসী বিপ্লবী।

স্বাধীনতার ইতিহাসে এমন অনেক বিপ্লবী রয়েছেন, যাঁদের আত্মত্যাগ আজও যথাযথভাবে স্মরণ করা হয় না। নারায়ন সেন তাঁদেরই একজন—যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের পরিচয় পর্যন্ত বিসর্জন দিয়ে দীর্ঘ আঠারো বছর কাটিয়েছিলেন আত্মগোপনে।

বিপ্লবী নারায়ন সেনের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

লেখক — প্রকাশ রায়
© অগ্নিযুগের সূর্য সন্তান

#নারায়নসেন #চট্টগ্রামঅস্ত্রাগারলুণ্ঠন #মাস্টারদাসূর্যসেন #জালালাবাদযুদ্ধ #অগ্নিযুগ #বিপ্লবী #স্বাধীনতাসংগ্রাম #ভারতেরস্বাধীনতাসংগ্রাম #মাকড়দহ #লাইব্রেরি

সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🇮🇳
15/08/2026

সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🇮🇳

Address

Makardah (Srimany Para)
Howrah
711409

Telephone

03328770528

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makardah Saraswat Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makardah Saraswat Library:

Shortcuts

Share