Numismatic Society of Cooch Behar

Numismatic Society of Cooch Behar Numismatic Society of Cooch Behar

20/02/2024
যশ  মানিক্য (শাকে ১৫২২ -১৫৪০ , ১৬০০ -১৬১৮  খিস্টাব্দ ), রৌপ মুদ্রা ,মুখ্য দিকে :- কৃষ্ণ বাম দিকে মুখ করে সিংহের উপর দাঁড...
27/12/2023

যশ মানিক্য (শাকে ১৫২২ -১৫৪০ , ১৬০০ -১৬১৮ খিস্টাব্দ ), রৌপ মুদ্রা ,

মুখ্য দিকে :- কৃষ্ণ বাম দিকে মুখ করে সিংহের উপর দাঁড়িয়ে, বাঁশি বাজাচ্ছে, দু জন গোপি দুপাশে দাঁড়িয়ে আছে। নীচে তারিখ, সকা ১৫২২ ।

গৌণ দিকে : - শ্রী শ্রী যুতা ইয়া/ সো মাণিক্য দেব/ শ্রী গৌরী লা/ লক্ষ্মী মহা দেব্য, অলংকৃত সীমানা সহ বর্গাকারে।

যশ মাণিক্য যিনি যশোধরা মাণিক্য নামেও পরিচিত ছিলেন। তিনি দুইবার ত্রিপুরার সিংহাসনে বসেন । ঈশ্বর মাণিক্যের পরে, যশমাণিক্য আবার সিংহাসনে আরোহণ করেন। মুদ্রায় রাণীর নাম প্রবর্তন করা ছিল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য। তার শাসনকালে এটি একটি উল্লেখযোগ্য মুদ্রা যেখানে তিনটি রাণীর নাম মুদ্রিত হয়েছিল। তাঁর জারি করা মুদ্রার পরম্পরা থেকে দেখা যায় যে তাঁর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মী, গৌরী ছিলেন তাঁর দ্বিতীয় রানী এবং জয়া ছিলেন তৃতীয় রানী। এটি ত্রিপুরা রাজ্যে নারীর প্রতি সমান মর্যাদা প্রমান করে । উল্টো দিকে ভগবান কৃষ্ণ এবং গুপী আছেন, এটি ইঙ্গিত করে যে যশমাণিক্য ছিলেন "ভগবান শ্রী কৃষ্ণের" উপাসক।

হাতিখুলি শব্দটি এসেছে অসমীয়া শব্দ হাতি এবং খুলি (প্রায়শই ) যার মানে দাড়ায় এমন একটি জায়গা যেখানে প্রায়শই হাতির উৎপাত লেগে...
15/02/2023

হাতিখুলি শব্দটি এসেছে অসমীয়া শব্দ হাতি এবং খুলি (প্রায়শই ) যার মানে দাড়ায় এমন একটি জায়গা যেখানে প্রায়শই হাতির উৎপাত লেগে ছিল |প্রায় ৬৮৭ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানে প্রায় ৬০০ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ছিল |

সাধারণত ৩ ধরণের টোকেন এখনো অব্দি পাওয়া গেছে এই চা বাগানের

১. মাঝারি আকৃতির ২৭.০৮ মিলিমিটার ব্যাস ৫.৯৪ গ্রাম এর পিতলের এই টোকেন টি অনুমান করা হয় মহিলা শ্রমিকদের হাজিরা দেওয়ার উদ্যেশে বানানো
২. বড় আকৃতির ৩২ মিলিমিটার সাইজও ৭.৮৪ গ্রাম এর এই টোকেন গুলি পুরুষ শ্রমিক দের হাজিরার উদ্যেশে বানানো
৩. ছোট আকৃতির ১৯ মিলিমিটার সাইজের এই টোকেন গুলি অবশই শিশু শ্রমিকদের হাজিরার জন্য ছিল |

ছবি ব্যাক্তিগত সংগ্রহ থেকে | তথ্য সূত্র A Tale of Tea Tokens by S .K .Bose |

আজ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার মৃত্যু দিন |মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্র...
26/12/2022

আজ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার মৃত্যু দিন |

মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত। ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং ১৫৩০ সালের ২৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুর লঙ্গের ৬ষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মীরন শাহের মাধ্যমে বাবুরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন।তিনি মির্জা ওমর সাঈদ বেগের (ওমর সেখ মির্জা) পুত্র ও তৈমুরী শাসক সুলতান মোহাম্মদের প্রপৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখন করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণকৌশলের(রুমী কৌশল) কাছে হার মানেন ইব্রাহিম লোদি।

সিলভার শাহরুখী, ৪ .৬০ গ্রাম ,
মুখ্য দিকে : কালিমা মিহরাব আকৃতির বহুভুজের মধ্যে ,
গৌণ দিক : বৃত্তে শিরোনাম সহ শাসকের নাম।
ছবি ব্যাক্তিগত সংগ্রহ থেকে

Aurangzeb, Silver 1/2 Tanka, 4.97g, struck at Cooch Behar, Alamgirnagar Mint, Obv: Aora/ngajeva Va/dasaha Ala/mgira, cro...
03/11/2022

Aurangzeb, Silver 1/2 Tanka, 4.97g, struck at Cooch Behar,
Alamgirnagar Mint, Obv: Aora/ngajeva Va/dasaha Ala/mgira, cross under va, Rev: Jarava/ Alamgi/ rnagara/ bExtremely fine, exceedingly rare. Mughal forces under Mir Jumla invaded Cooch Behar in 1661 and stayed there until 1663. During the period Prana Narayan fled to Bhutan. Mir Jumla made the city of Cooch Behar his base and changed its name to 'Alamgirnagar. He also issued coins in the name of the Mughal emperor on the local standard and in the local script but using the Persian language. This particular coin is particularly important in having a clear regnal year pertaining to Aurangzeb. The Mughal invasion ended up as a disaster, with many not making it back. This issue, which fits into both the Cooch Behar and Mughal series, is exceedingly rare, especially with date visible. Although Cooch Behar coins continued to be struck on the same weight standard, those from the Mughal period onwards, especially during the period of British influence, tend to be referred to as half rupees or even Narayani rupees, rather than half tankas. From here on, therefore, they are called half rupees even though there is no metrological reason for doing so.
On this day 3 - November – 1618 Aurangzeb, [Alamgir], great Mughal emperor (1658-1707), was born at Dohad in Gujarat.

Rajendra Narayan only ruled for two years until his death in 1772. His coin is little bit different than other rulers, a...
11/07/2021

Rajendra Narayan only ruled for two years until his death in 1772. His coin is little bit different than other rulers, as they have cross to the right of the letter ‘ndra’’, rather than a normal dot.
Another verity from my collection ‘’only crescent’’

      welcomes you to the     on '            Behar' from 18th-20th June, 2021, 04:00 p.m. onwards. Your participation i...
14/06/2021

welcomes you to the on ' Behar' from 18th-20th June, 2021, 04:00 p.m. onwards. Your participation is highly solicited.

Below is our link for : https://forms.gle/JxeNDnfxptJ4njo99

Participation certificates will be presented only to the registered participants.

You can also register by scanning the QR code provided on the image(s).

To watch the live streaming follow us on using the facebook icons and links provided on the Flyer.

Registration fees: Free registration.

Cooch Behar Stamp Paper 1 Rupee Double Paper Extreme  Rare Mint Condition
19/05/2021

Cooch Behar Stamp Paper 1 Rupee
Double Paper
Extreme Rare
Mint Condition

সংগ্রহের ঝুলি তে  নতুন সংযোজন , কোচবিহার স্ট্যাম্প পেপার এর মধ্যে সবথেকে দুষ্প্রাপ্য একটি নমুনা , যেটি দেওয়ান দ্বারা অনু...
15/05/2021

সংগ্রহের ঝুলি তে নতুন সংযোজন , কোচবিহার স্ট্যাম্প পেপার এর মধ্যে সবথেকে দুষ্প্রাপ্য একটি নমুনা , যেটি দেওয়ান দ্বারা অনুমোদিত হয়েছিল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এর আমলে ১৯০৭ সালের ৭ জানুয়ারী .
পরবর্তীতে সামান্য কিছু পরিবর্তন করে ছাপা হয়েছিল এই স্ট্যাম্প পেপার টি |
Cooch Behar. 1907 artwork for Stamped Paper in ink on card, with the State Seal in a fiery archway within an ornamental frame, blank upper and lower tablets. Pinholes. Signed as Approved (subject to strengthening of a letter) and dated 7th January 1907 by the Dewan, lettered 'CC' at top left.
Ex Geoff Rosamond & Peter Kent Collection.

কোচবিহার এর দুষ্প্রাপ্য মিরর ইমেজ মুদ্রা কোচ বেহার এর নারায়ণী মুদ্রা বানানো হতো কাস্ট আইরন এর ডাই দিয়ে.যে লেখাটি মুদ্রার...
19/01/2021

কোচবিহার এর দুষ্প্রাপ্য মিরর ইমেজ মুদ্রা

কোচ বেহার এর নারায়ণী মুদ্রা বানানো হতো কাস্ট আইরন এর ডাই দিয়ে.
যে লেখাটি মুদ্রার চাপানো হবে সেটির ঠিক ঠিক মিরর ইমেজ ডাই তে খোদাই করা হতো যাতে মুদ্রা তৈরির সময় সঠিক লেখাটি মুদ্রায় ছাপা হয় .

নিচের ছবি তে একটি মহারাজা শিবেন্দ্র নারায়ণ এর মুদ্রার ডাই এবং সেই ডাই দিয়ে তৈরী একটি মুদ্রা দেখানো হয়েছে .

রাজ্য প্রতিষ্ঠার পর অশিক্ষিত প্রজাদের শিক্ষিত করার উদ্যেশে রাজা মিথিলা থেকে পন্ডিত দের নিয়ে আসেন কোচবেহার এ . তাই কোচবিহার এর মুদ্রায় মৈথিলী / সংস্কৃত বর্ণ /শব্দের প্রযোগ দেখা যায় , পরবর্তীতে যা আস্তে আস্তে বাংলায় রূপান্তরিত হয় .

এটা সহজেই অনুমান করা যায় যে ডাই প্রস্তুত কারক শিল্পীরা অতোটাও শিক্ষিত ছিল না , বিশেষ করে সংস্কৃত ভাষায় . তাই ডাই বানানোর সময় কদাচিৎ ভুল বসত যেটা মুদ্রায় ছাপার কথা সেটাই ডাই তে খোদাই হয়ে যাওয়া খুব একটা আশ্চর্যের না . স্বভাবতই সেই ডাই দিয়ে কোনো মুদ্রা তৈরী হলে তাতে মূল স্ক্রিপ্ট এর মিরর ইমেজ ছাপা হতো . যদিও পরবর্তীতে সেই ভুল ধরা পরে সেটা আবার গলিয়ে নতুন মুদ্রা বানানো হতো, তবুও অসাবধানতায় তার মধ্যে কিছু বাজারে চলে এসেছিলো .
এখনো অব্দি আবিষ্কৃত খুব দুষ্প্রাপ্য ২/৩ টি সেরকম মুদ্রার মধ্যে একটি আমার ব্যাক্তিগত সংগ্রহ থেকে .

Address

Cooch Behar
736101

Telephone

7679844559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Numismatic Society of Cooch Behar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share