দারাদ গ্রুপ

দারাদ গ্রুপ দারাদ গ্রুপ সারা দেশে পরিবেশক দিচ্ছে।

স্কুলে যাওয়ার সময় ৮ বছরের ছোট্ট রামিসা হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পাশের ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে তার একটা জুত...
20/05/2026

স্কুলে যাওয়ার সময় ৮ বছরের ছোট্ট রামিসা হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পাশের ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে তার একটা জুতো পাওয়া যায়। ভেতর থেকে দরজা না খোলায় পুলিশ ডাকা হয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখে, তা কল্পনারও অতীত।

খাটের নিচে পড়ে ছিল রামিসার মাথাবিহীন দেহ, আর বাথরুমে পাওয়া যায় তার রক্তাক্ত কাটা মাথা। বাড়ির মালিক জাকির নামের এক রিকশা মেকানিক এই জঘন্য হত্যাকাণ্ড ঘটায়। নিজের বিকৃত লালসা ঢাকতে সে ও তার স্ত্রী স্বপ্না মিলে শিশুটির শরীর থেকে মাথা কেটে আলাদা করে। রামিসার মা যখন দরজায় ধাক্কা দিচ্ছিলেন,স্বপ্না তখন তার স্বামীকে জানালা কেটে পালাতে সাহায্য করছিল।

জাকির একজন দাগী অপরাধী,যার নামে আগেও মামলা ছিল। রামিসার বাবা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ,তাই হয়তো আজ কোনো দেশজুড়ে তোলপাড় নেই, কোনো রেড অ্যালার্ট নেই। কিন্তু একজন মায়ের কোল এভাবে খালি হওয়ার বিচার কি এভাবেই চাপা পড়ে থাকবে?

আজ রামিসার অসহায় বাবা মেয়ের ছবি হাতে নিয়ে কাঁদছেন, আর মা মেয়ের ওই বীভৎস রূপ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন। আমরা হয়তো কিছুদিন পর এই ঘটনা ভুলে যাব, কিন্তু এই মা-বাবার চোখের জল আর আজীবনের ক্ষত কোনোদিন শুকাবে না।

এই নরপিশাচ জাকির এবং তার সহযোগী স্ত্রীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আর কত নিষ্পাপ শিশুকে এভাবে বলি হতে হবে?

#শিশু_নির্যাতন_বন্ধ_হোক

20/05/2026
অবশেষে পৃথিবী থেকেই বিদায় নিল আপনাদের খোদার খাশি।।😭একটা মানুষকে নিয়ে কতোই না আলোচনা সমালোচনা। অসুস্থ হয়েছে থেকেই একেক জন...
16/05/2026

অবশেষে পৃথিবী থেকেই বিদায় নিল আপনাদের খোদার খাশি।।😭
একটা মানুষকে নিয়ে কতোই না আলোচনা সমালোচনা। অসুস্থ হয়েছে থেকেই একেক জনের একেক রকম কথা।
এর বেচে থেকে লাভ কি? একটা পাপ কমবে আরো কত কি। এমনকি তার মৃত্যুর পরও ছাড় নেই মানুষের কিছু মন্তব্য শুনুন-
♦ পৃথিবী থেকে কত কেজি ওজন কমল?
♦ আরো খা ফুসকা
♦ সামনে তো কুরবানি, যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো তবে ২ গ্রামের মানুষকে খাওয়ানো যেত
♦ ওড়না সহ না ওড়না ছাড়া
♦ পৃথিবী থেকে একটা পাপ বিদায় হলো

এগুলো কি কোন মানুষের কথা হতে পারে? একটা সাক্ষাতকারে সে বলেছিল যে কড়াইল বস্তিতে যখন আগুন লাগে তখন সে একটা ভিডিও করেছিল যে আপনারা যার যার মতো করে এগিয়ে আসেন তাদের সাহায্য করতে তখন নাকি তাকে কমেন্টে একজন বলেছিল যে আপনার গায়ে তো অনেক গোস্ত। তাদেরকে কিছু কেটে দেন তাদের অনেকদিন চলে যাবে। মানে একটা মেয়েকে জীবন থাকতেও বডিশেমিং, বুলিং করা হলো এখন মৃত্যুর পরও তাকে ছাড়ছে না। অথচ এত কিছুর পরও সে কতটা হাসি খুশি থাকত। সবশেষে একটা কথাই বলব সে ওপারে ভালো থাকুক।।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই😥😥অবশেষে চলেই গেল না ফেরার দেশে।
15/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই😥😥অবশেষে চলেই গেল না ফেরার দেশে।

এটাই হলো মা ছেলের ভালবাসা। সারাদিন পরিশ্রমের পর মা ট্রেনেই ঘুমিয়ে পড়েছে আর ছেলে পরম যত্নে মাকে আগলে রেখেছে। এটাকেই বোধহয়...
09/05/2026

এটাই হলো মা ছেলের ভালবাসা। সারাদিন পরিশ্রমের পর মা ট্রেনেই ঘুমিয়ে পড়েছে আর ছেলে পরম যত্নে মাকে আগলে রেখেছে। এটাকেই বোধহয় বলে সত‍্যিকারের ভালোবাসা। একজন মা যেমন তার ছোট্ট সন্তানকে আগলে রাখে এই ছেলেটাও যেন তার মাকে সেভাবেই আগলে রেখেছে।।

শেষটা এমন ফালতু না বানালেও পারতো৷ এই নাটকটা মূলত ফাহাদের বাবা যেদিন মা&রা গেছে সেদিনই শেষ হয়ে গেছে৷ তখন সবাই কান্না করছে...
08/05/2026

শেষটা এমন ফালতু না বানালেও পারতো৷ এই নাটকটা মূলত ফাহাদের বাবা যেদিন মা&রা গেছে সেদিনই শেষ হয়ে গেছে৷ তখন সবাই কান্না করছে ইমোশনাল ও হইছে সবাই৷ কিন্তু এখন দেখলাম ফাহাদের মা ও চইলা গেলো! ভাই একই দর্শকরে কতবার কাঁদাতে চান?

শেষ পর্ব যেহেতু করলেনই গল্পে আরো কিছু কাজ করা যেতে পারতো৷ নাকি আবার নতুন পর্বে অন্য কাউরে মা%রা%র প্ল্যান আছে কে জানে :)

ভুল বুঝাবুঝি দিয়ে কাহিনি কিভাবে সমাপ্ত করল আমার মাথায় ধরে না৷ ফিনিশিং আরো ভালো হতে পারতো৷ সায়রা বেচারি কিছুই পাইলো না৷ এদিকে ফাহাদ লুচু লুচুই রয়ে গেলো -_-

কার কার আজকের পর্ব ভালো লাগে নাই?

আচ্ছা আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন- যেসব দম্পতির বাচ্চা হয় না আমাদের সমাজব‍্যাবস্হায় সেসব ক্ষেত্রে তো দেখা যায় ৯৫% ক্...
07/05/2026

আচ্ছা আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন- যেসব দম্পতির বাচ্চা হয় না আমাদের সমাজব‍্যাবস্হায় সেসব ক্ষেত্রে তো দেখা যায় ৯৫% ক্ষেত্রেই ধরে নেয়া হয় মহিলাদের সমস‍্যা।তাদের অপয়া, বন্ধা, কোন কাজের না আরো কত কি না শুনতে হয়। এখন তারা যদি এই সব কথার থেকে মুক্তি পেতে বলে যে আমার গর্ভাবস্থায় যদি আমার স্বামী আরেকটা বিয়ে করে, এই ভয়তেই তো বাচ্চা নেই না তাহলে কি কোন দোষ হবে।
উদাহরণ তো চাক্ষুস সবাই দেখতেই পাচ্ছে।।

সবার অবস্থা দেখে মনে হচ্ছে ইনি বেচারা বোধহয় ঘুমের মধ‍্যেও চমকে ওঠে যে সত‍্যি আমি বেচে আছি তো??😂😂আসলেই সে খুব চমৎকার ভাবে...
07/05/2026

সবার অবস্থা দেখে মনে হচ্ছে ইনি বেচারা বোধহয় ঘুমের মধ‍্যেও চমকে ওঠে যে সত‍্যি আমি বেচে আছি তো??😂😂

আসলেই সে খুব চমৎকার ভাবে তার চরিত্রটি ফুটিয়ে তুলেছে। মনে হয় যেন বাস্তবেই ঘটছে।

চিন্তা করেন কারো মনে কি পরিমান সুখ আর আনন্দ থাকলে রাস্তার জমা পানিতে এভাবে ধেই ধেই করে নাচা যায়।।
07/05/2026

চিন্তা করেন কারো মনে কি পরিমান সুখ আর আনন্দ থাকলে রাস্তার জমা পানিতে এভাবে ধেই ধেই করে নাচা যায়।।

বাচ্চাটাকে পাওয়া গেছে এটা জেনেই ভালো লাগছে। তবে বর্তমানে সবারই খুব সাবধানে থাকা উচিত নাহলে যেকোন সময় বড় ধরনের বিপদ হয়ে য...
07/05/2026

বাচ্চাটাকে পাওয়া গেছে এটা জেনেই ভালো লাগছে।

তবে বর্তমানে সবারই খুব সাবধানে থাকা উচিত নাহলে যেকোন সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। জানা গেছে তাকে নাকি মাঝবয়সী এক লোক একটা কাগজ দিয়ে একটা ঠিকানা দেখতে বলে তারপর থেকেই তার আর কিছু মনে নেই। সে তো সরলভাবেই সাহায্য করতে চেয়েছিল, আসলে আজকাল বোধহয় কারো উপকার করতে যাওয়াটাও অন‍্যায়।।

আলহামদুলিল্লাহ অবশেষে   বুলেট বৈরাগীর পূর্বের চাকরির ধারাবাহিকতা সংরক্ষণ হয়েছে এবং সর্বমোট ৭ বছর+ চাকরিকাল হওয়ায় তাঁর স্...
03/05/2026

আলহামদুলিল্লাহ অবশেষে বুলেট বৈরাগীর পূর্বের চাকরির ধারাবাহিকতা সংরক্ষণ হয়েছে এবং সর্বমোট ৭ বছর+ চাকরিকাল হওয়ায় তাঁর স্ত্রী আজীবন পেনশন এবং আনুতোষিক সুবিধা পাবেন।

Address

Savar
1340

Telephone

+8801785838967

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারাদ গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারাদ গ্রুপ:

Share