Aristocrat DreaM

Aristocrat DreaM Welcome to 'Aristocrat DreaM'. We all have aristrocacy inside us. But we hardly get the products to match our desires.

But now our dreams can be fulfilled with the perfect products that can make us be the aristrocat that we actually are.

10/05/2026

রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা

পৃথিবী দুই ভাগে বিভক্ত, যাঁদের মা বেঁচে আছেন আর যাঁদের মা বেঁচে নেই।

আমার মায়ের অসুখের দিনে তাকে দেখে রাইখো আল্লাহ—তুমুল গ্রীষ্মের দিনে মা যেইভাবে যত্ন করে গলার নিচে পাউডার লাগায়ে দিত—
10/05/2026

আমার মায়ের অসুখের দিনে
তাকে দেখে রাইখো আল্লাহ—

তুমুল গ্রীষ্মের দিনে মা যেইভাবে
যত্ন করে গলার নিচে
পাউডার লাগায়ে দিত—

আল্লাহুম্মাগফিরলি!!💔😥
10/05/2026

আল্লাহুম্মাগফিরলি!!💔😥

10/05/2026

দুনিয়ায় সব ভালোবাসা মিলিয়েও 'মা" এর সমান হয় না..!🥺❤️‍🩹 ゚ ゚

complete family 🌿
10/05/2026

complete family 🌿

প্রবাদ বাক্যটা যেন কি?
10/05/2026

প্রবাদ বাক্যটা যেন কি?

যুক্তরাষ্ট্রে পিএইচডি করা কালীন প্রসবকালীন জটিলতায় প্রাণ হারালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল...
09/05/2026

যুক্তরাষ্ট্রে পিএইচডি করা কালীন প্রসবকালীন জটিলতায় প্রাণ হারালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক আফিফা রহমান নাইমা। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা–শ্যাম্পেইন (UIUC) এ পিএইচডি করছিলেন।

সন্তান জন্ম দেওয়ার সময় জটিলতা দেখা দিলে আফিফা কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে ধারনা করা হয় এপিডিউরাল সংক্রান্ত সাইড এফেক্ট এই মৃত্যুর জন্য দায়ি।
এপিইউরাল এর সাইড এফেক্ট খুব রেয়ার। নিত্যান্ত দূর্ভাগা না হলে এটা হয়না।

ডাক্তাররা আজ এই মৃত্যুর পিছনে AFE (Amniotic Fluid Embolism) কারণ হতে পারে বলে জানিয়েছেন । সঠিক কারণ জানতে সময় লাগবে।

আমি ভাবছি সেই দম্পতির বাচ্চাদের কথা। তাদের ২ বছরের এবং সদ্য জন্ম নেয়া নবজাতক সহ দুই বাচ্চা কে কিভাবে টেক কেয়ার করবেন ওদের বাবা, কিভাবে বেড়ে উঠবে ওরা মা কে ছাড়া!?©

Rang De Basanti দেখেছিলেন আমির খানের?যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট অজয় রাঠোড়, বিমানের ক্র‍্যাশ নিশ্চিত বুঝেও নিজের জীবনের প...
09/05/2026

Rang De Basanti দেখেছিলেন আমির খানের?
যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট অজয় রাঠোড়, বিমানের ক্র‍্যাশ নিশ্চিত বুঝেও নিজের জীবনের পরোয়া না করে বিমানটিকে লোকালয়ের উপর থেকে দূরে নিয়ে যান, সেদিন অনেক মানুষের জীবন রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত নিজের জীবন রক্ষা করতে পারেননি।

জীবন কোনো সিনেমা নয়, অথচ স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সেই একই কাজ করেছিলেন, আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই, বিমানকে লোকালয় থেকে দূরে নদীর উপরে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা।

নতুন বউ, শিশু সন্তানদের মায়া সমস্ত কিছুর উপরে দেশকে রাখলেন তিনি। ঠিক এভাবেই কেউ কেউ দেশটাকে প্রচণ্ড ভালোবাসে সমস্ত কিছুর উর্ধ্বে দেশকে রাখে।

অথচ এ দেশের রাজনীতিবিদদের পকেট ভারী হয় চুরির টাকায়, ১০ টাকার প্রকল্পে ৮ টাকাই চুরি হয়, সদ্য পাশ করে বেরুনো গ্র‍্যাজুয়েট পর্যন্ত বইয়ে মুখ গুঁজে থাকে শুধু বিসিএস ক্যাডার হয়ে ঘুষের টাকায় পাহাড় কেনার আশায়!

হায় মানুষ, হায় রাষ্ট্র!

এ দেশ স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদদের ডিজার্ভ করে না।
তবু এ দেশে অসীমরা জন্ম নিক বার বার। দেশের প্রতি এই বীরদের অসীম ভালোবাসার প্রমাণ স্বর্ণাক্ষরে লেখা থাকুক।

আজ ২য় মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক স্যার, আপনার পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করুক।
আমিন।
©
-DM Ibnul Wasee



ইংরেজিতে একটা প্রবাদ আছে – “The road to hell is paved with good intentions”। ইতিহাসের কিছু ভয়ংকর ব্যর্থতা শুরু হয়েছিল এক...
08/05/2026

ইংরেজিতে একটা প্রবাদ আছে – “The road to hell is paved with good intentions”। ইতিহাসের কিছু ভয়ংকর ব্যর্থতা শুরু হয়েছিল একদম “ভালো উদ্দেশ্য” থেকে। বাংলাদেশে এখন নতুন সরকার। মনে হলো, যারা নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত আছে, এই গল্পগুলো তাদের শোনা দরকার।

১. COBRA বিপর্যয় (ব্রিটিশ ভারত)
গোখরা সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছিল, তাই সরকার ঘোষণা দিল- যে যত গোখরা মেরে আনবে, তাকে তত টাকা দেওয়া হবে। খুবই ভালো উদ্দেশ্য, কিন্তু হলো কী?
মানুষ গোখরা পালতে/ চাষ করতে শুরু করল টাকা কামানোর জন্য! পরে কাহিনী বুঝতে পেরে সরকার এই কার্যক্রম বন্ধ করে দিল। লোকজন পোষা সাপগুলো ছেড়ে দিল।
ফলাফল? - আগের চেয়ে আরও বেশি গোখরো সাপ!

২. চীনের চড়ুই পাখি হত্যার অভিযান
১৯৫০-এর দশকে মাও সেতুং এর চীন সরকার খেয়াল করল চড়ুই পাখি ফসলের শস্য খেয়ে ফেলছে। Four pests Campaign এর অংশ হিসেবে কোটি কোটি চড়ুই মেরে ফেলা হলো। কিন্তু তারা বুঝতে পারেনি- এই চড়ুই পাখিগুলো বিপুল পরিমাণ পোকামাকড়ও খেত।
চড়ুই কমে যাওয়ার পর পোকামাকড় ভয়ংকরভাবে বেড়ে যায় এবং ফসল ধ্বংস করতে শুরু করে।
ফলাফল? মানব ইতিহাসের ভয়াবহ দুর্ভিক্ষগুলোর একটি, ১.৫ কোটি (মতান্তরে ৫.৫ কোটি) মানুষের মৃত্যু! এমন আরেকটা উদাহরণ আছে। ১৬৬৫-১৬৬৬ তে লন্ডনে প্লেগ ছড়িয়ে পড়লে কুকুর বিড়াল হত্যার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখন আমরা জানি রোগ ছড়িয়েছিল মাছি (‘ফ্লি’) এর মাধ্যমে, আর তাদের বাহন ছিল ইঁদুর। কুকুর বিড়ালগুলো না মারলে তারা ইঁদুরের সংখ্যা কমাতে পারত।

৩. মেক্সিকো সিটির দূষণ কমানোর পরিকল্পনা
সরকার বলল- সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গাড়ি চলতে পারবে না। যেমন: যেসব গাড়ির লাইসেন্স প্লেটের শেষ অঙ্ক ৫, তারা রবিবার চলতে পারবে না। সরকার ভাবলো- এভাবে দূষণ কমানো যাবে।
গাড়ি চলাচলে অভ্যস্ত বহু মানুষের জন্য ব্যাপারটা খুবই অসুবিধার হয়ে গেল। তারা কী করল? আরেকটা পুরনো সস্তা গাড়ি কিনে ফেলল নিয়ম এড়ানোর জন্য!
ফলাফল? -> আরও বেশি গাড়ি, আরও বেশি দূষণ।

৪. নবায়নযোগ্য জ্বালানির ভর্তুকি কেলেঙ্কারি
নর্দার্ন আয়ারল্যান্ডে পরিবেশ রক্ষার জন্য সরকার হিটিং সিস্টেমে ভর্তুকি দিলো। শীতপ্রধান দেশ। মানুষ অভ্যস্ত ছিল ফায়ারপ্লেসে কাঠের টুকরো পুড়িয়ে ঘর গরম করতে। কিন্তু এতে দূষণ হতো। তাই সরকার বলল - কেউ যদি তার বাসা কাঠের টুকরোর বদলে নবায়নযোগ্য শক্তি দিয়ে গরম করে- তাকে ভর্তুকি দেওয়া হবে।
কী ঘটলো? সেই ভর্তুকি এত বেশি ছিল যে মানুষ এরপর খালি বিল্ডিংও গরম করতে লাগলো- শুধু টাকা পাওয়ার জন্য!
ফলাফল? ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি রাষ্ট্রীয় অর্থের অপচয়!

৫. এয়ারব্যাগ যখন বিপজ্জনক
মানুষকে বাঁচানোর জন্য গাড়িতে এয়ারব্যাগের প্রচলন হলো ১৯৯০ এর দিকে। এরপর দুর্ঘটনায় প্রাপ্তবয়স্কদের ক্ষয়ক্ষতি কিছুটা কমলো। কিন্তু দেখা গেল- গাড়ি দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বেড়ে গেছে! আসলে সামনের প্যাসেঞ্জার সিটের এয়ারব্যাগ এত জোরে খুলত সেই সিটে বসা শিশুরা এয়ারব্যাগের আঘাতে মারা যেত। আপনাদেরকে (নিজেকেও) সতর্ক করে রাখি- ১৩ বছরের নিচের শিশুদেরকে সামনের প্যাসেঞ্জার সিটে পারতপক্ষে বসাবেন না।

এমন আরও কিছু গল্প অল্প করে বলি।

সোশ্যাল মিডিয়া চেয়েছিল মানুষকে “সংযুক্ত” করতে কিন্তু অ্যালগরিদম বুঝে গেল— রাগ, ভয়, বিতর্ক আর উত্তেজনামূলক পোস্ট মানুষকে বেশি সময় ধরে আটকে রাখে। তাই বেড়ে গেল ভুয়া খবর, বিভক্তি, অনলাইন আসক্তি, বিষাক্ত বিতর্ক।

দুর্ভিক্ষে মানুষকে বাঁচানোর জন্য খাদ্য সহায়তা পাঠানো হয়েছিল।
কিন্তু কিছু জায়গায় সশস্ত্র গোষ্ঠী সেই খাদ্য দখল করে নিজেদের শক্তি বাড়িয়েছে।

আমেরিকায় একসময় ঢালাওভাবে মদ নিষিদ্ধ করা হয়েছিল অপরাধ, আসক্তি আর পারিবারিক সহিংসতা কমানোর জন্য। কিন্তু অবৈধ মদের ব্যবসা ফুলে-ফেঁপে উঠল, মাফিয়ারা শক্তিশালী হয়ে গেল, আর নকল বিষাক্ত মদ খেয়ে মানুষ মরতে শুরু করল।

শহর “আধুনিক” করার জন্য পুরোনো এলাকাগুলো ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু এর ফলে হাজার হাজার পরিবার উচ্ছেদ হয়, বহু কমিউনিটি চিরতরে ভেঙে যায়।

এমন উদাহরণ আছে আরও অনেক।

:: এই সব গল্পের শিক্ষাটা একটাই: “ভালো উদ্দেশ্য” মানেই “ভালো ফলাফল” না।

পৃথিবী অনেক জটিল।
মানুষ নিয়মের সাথে মানিয়ে নেয়।
সিস্টেম পাল্টা প্রতিক্রিয়া দেখায়।

আর অনেক সময় “সমাধান” নিজেই নতুন সমস্যা তৈরি করে। তাই শুধু ভালো মন থাকাই যথেষ্ট না। ভবিষ্যৎ পরিণতি বোঝার দূরদর্শিতা থাকাও দরকার!© #চকমহাসান

07/05/2026

মা হওয়ার পর থেকেই একটা কথা খুব শুনি লোকমুখে—
“এত কষ্ট করে সন্তান বড় করছো, বড় হয়ে যদি না দেখে তখন কেমন লাগবে?” 😑

প্রথমত, আমি বৃদ্ধ বয়সে দেখাশোনা পাওয়ার জন্য সন্তান জন্ম দিইনি। সন্তান নেওয়া আমার choice, ও তো এসে বলেনি “আমাকে পৃথিবীতে আনো, আমি পরে তোমার দায়িত্ব নেব!” 😄

এই ছোট্ট মানুষটা এখনও নিজের নামটাও ঠিকমতো বলতে পারে না, আর আমরা আগে থেকেই হিসাব শুরু করে দিই— বড় হয়ে দেখবে তো?
এটা কি কোনো contract নাকি?
“ডায়াপার বদলানোর বদলে বার্ধক্যে সার্ভিস দিতে হবে!” 😅

সন্তানকে বড় করা কোনো investment plan না, যে maturity date এ return আসবে।
ভালোবাসা দিয়ে বড় করুন, মানুষ হতে শেখান, মূল্যবোধ দিন। এরপর বাকিটা তার বিবেক, তার ভালোবাসা। ❤️

আর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হলে—
জমি কিনুন, সোনা কিনুন, ব্যাংকে FDR করুন 😄
সন্তানকে pension policy ভাববেন না!

সন্তান আপনার সম্পত্তি না, আপনার দায়িত্বও না চিরদিনের—
সে আপনার জীবনের একটা সুন্দর অধ্যায়।
তাই হিসাব না কষে parenting টা enjoy করুন…
এই সময়টা আর ফিরে আসবে না। 😇

#পারিবারিক

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ
07/05/2026

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ

Address

Cantonment Rangpur
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aristocrat DreaM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aristocrat DreaM:

Share