29/03/2024
আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷
আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷
দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷
আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷
নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷
দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটায়ে দিব৷ দোয়াতে একবার বলুক বিপদ কাটায়ে দেয়ার জন্য, কাটায়ে দিব৷
কাজে, কর্মে কথায়, দুই লাইন ইংলিশ বলতে পেরে অই আল্লাকে অপমান করেন৷
দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? মস্করা করছেন সেই নবী (সা:) এর জন্য৷ যে মৃত্যুর আগ মুহূর্ত আপনার, আমার তার উম্মতের জন্য কেঁদে গেছে৷ সারাটাজীবন কষ্ট সহ্য করে গেছে৷ যে নবী হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি আমার একটা উম্মতকে ছাড়াও জান্নাতে যাবো না৷ যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম! হারাম! হারাম!
আপনি খেয়াল করে দেখেন, দুনিয়াতে ১৯৩ দেশ৷ ৮০০ কোটি মানুষ৷ প্রতিটা দেশের প্রতিটা মানুষের পাপের সুতা এক জায়গায়৷ বাংলাদেশে দাজ্জালে ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য, চিন্তাধারা৷ বাংলাদেশের একদম অপজিটে, কালচারে, লাইফস্টাইলে সব আলাদা হলেও ওদেরও দাজ্জালের ফেতনায় ডুবে থাকাদের বৈশিষ্ট্য একই৷
প্রতিটা ঈমানদারদের সূতা এক জায়গায়, কুরআন এবং হাদীস, আল্লাহ এবং তার রাসুল৷
একটা কথা মাথায় রাইখেন, দাজ্জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রল করে আপনার চিন্তা শক্তি দাজ্জাল তার দাস বানাবে৷ আপনি, আমি আমরা যে স্বাধীনতার কথা বলি, (রাস্ট্রীয় স্বাধীনতা বলিনি৷ ব্যক্তি স্বাধীনতা৷) এটা মূলত ইসলাম থেকে স্বাধীনতা চেয়ে দাজ্জালের মনস্তাত্ত্বিক দাস হইতে চাচ্ছি আমরা৷
এই ফেতনায় আপনার লাভ নাই৷ কোনো লাভ নাই৷
আল্লাহ চাইলেই দাজ্জাল আটকাতে পারতো৷ তা না করে বরং আরো সব গায়েবী শক্তি দিয়ে পাঠাবে৷ শুধু মাত্র আপনাকে, আমাকে পরীক্ষার জন্য৷
আল্লাহ রিযিক ফিক্সড করে দিয়েছে৷ আপনি আল্লাকে গালি দিলেও (নাউজুবিল্লাহ) খেয়ে পড়ে বাঁচবেন৷ আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তি৷ আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর হাত নাই৷ আপনার চিন্তা শক্তিই আপনার পরীক্ষা৷ আর এই দাজ্জালের ফেতনা ঠিক আপনার এই চিন্তা শক্তিই দখল করে নিবে৷
আপনি কল্পনাও করতে পারবেন না দাজ্জালের ফেতনা কি৷ অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাজ্জালের ফেতনায়৷ আপনি বুঝতে পারবেন না কি কি ফেতনা আসতে যাচ্ছে৷
আমার নবী (সা:) জানতেন, বুঝতেন৷ আল্লাহ নবীজিকে জানিয়েছেন৷ দাজ্জালের ফেতনা কত ভয়ানক৷
হাদীসে কি আসছে জানেন? নবীজি এভাবে বলে গেছে, "এমন সময় আসবে৷ আমার উম্মত সকালে মুসলিম থাকবে৷ সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে৷”
আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”
দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়বাহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে!
দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷
আমিন
Gulam Rabbani Mashaek Pony