Banglabazar

Banglabazar A trusted page to reach you with honesty and best products. We Have Exclusive designer Dress collections for women.

We sell fashion accessories like bags,Purse, Hair band, clips, jwellery items etc.

তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি।এই আমি যে অনেকবেশী আত্মবিশ্বাসী, অনেকবেশী নিজকেন...
19/10/2025

তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার মাঝখানে
আমি এক অন্য আমিকে পেয়েছি।
এই আমি যে অনেকবেশী আত্মবিশ্বাসী, অনেকবেশী নিজকেন্দ্রিক, যে অনেকবেশী সাবলীল।

তুমি ছেড়ে যাওয়ার পরের সকালে বুঝেছি একটা মানুষ সুপ্রভাত না জানালেও পাখিরা খাবারের খোঁজে বের হয়, বাগান থেকে ফুল তোলা যায়, সব্জির বাজারে দরদাম হয়, কলতলায় অকারণে ঝগড়া বাধে।

তুমি ছেড়ে যাওয়ার পর বুঝেছি জামাকাপড় পরতে গেলে নিজের ইচ্ছেটুকুই যথেষ্ট।
তুমি না থাকার রাতগুলোয় বুঝেছি কেউ খেয়েছি কিনা জিজ্ঞেস না করলেও খিদে পায়।
তুমি না থাকলেও দেখেছি ঘুম আসে, কবিতা ভালো লাগে,
আদর পায়, জ্বরজ্বালা সেরে যায়।

তোমার হারিয়ে যাওয়ার পরে আর তোমাকে মনে পড়া মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি
যেই আমি এখন অনেককম জড়সড়,
যেই আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনোর মতো সাধারণ কাজের জন্য অনুমতি খোঁজে না
যেই আমি নির্দ্বিধায় বলতে পারে আমার পুজো-আচ্ছা ভালো লাগে না।
যেই আমি পুরুষমানুষকে ভাই, বাবা, জেঠা-কাকা ছাড়াও বন্ধু বলতে পারে।
যেই আমি ভুল করলে শুধরে নেয়, শাস্তি পায় না,
গায়ে কালশিটের দাগ থাকে না।

তোমাকে হারিয়ে ফেলার পর পর অনেকবার তোমাকে ফিরে পেতে ইচ্ছে করে,
কিন্তু তারপর আবার ওই নতুন আমিটাকেও ছাড়তে ইচ্ছে করে না।
আর এই নতুন আমিকে পেলে সাহস পাবো, স্বাধীনতা পাবো, স্ব-ইচ্ছা পাবো, হয়তো নিজেকে ভালোবাসতে পাবো...
এবার কী করি বলো তো?
ভেবে দেখলাম, ঠিক করলাম—
থাক তোমাকে কিছুকাল না পাওয়াই হোক
বরং কিছু যুগ নিজেকেই পেয়ে দেখি।।

নীরবতার গল্পকতবার আপনার মনে কোনো কথা এসেছে, যা বলা হয়নি?কতবার অনুভূতিগুলো চুপচাপ হৃদয়ের এক কোণে আটকে থেকে গেছে?এই পেইজ ঠ...
19/10/2025

নীরবতার গল্প

কতবার আপনার মনে কোনো কথা এসেছে, যা বলা হয়নি?
কতবার অনুভূতিগুলো চুপচাপ হৃদয়ের এক কোণে আটকে থেকে গেছে?

এই পেইজ ঠিক সেই জায়গা —
যেখানে আপনি নিজের নীরবতা লিখে রাখতে পারবেন,
ছোট গল্প, অনুভূতি, কষ্ট বা আনন্দ — যা-ই হোক।

এখানে কোনো বিচার নেই, কোনো ভুল নেই।
শুধু আছে শ্রবণ ও বোঝার শক্তি।

আপনি লিখুন, ভাগ করুন, মুক্ত হোন।
কারণ প্রতিটি নীরবতা কারও জীবনে আলো জ্বালাতে পারে। ❤️

Address

Dhanmondi
Jigatala
1205

Telephone

+8801722925780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglabazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglabazar:

Share