25/01/2024
একটু যত্ন না নিলে নষ্ট হতে পারে আপনার সাধের গয়না। তাই আজ গয়নার যত্ন নিয়ে কথা বলব-
🌻কাঠের গয়না গুলো খুবই সংবেদনশীল হয় তাই এগুলো একটু বাড়তি যত্ন নিয়ে হয়। কাঠের গয়না এয়ার টাইট বক্সে রাখলে ভালো হয়। টিস্যু প্যাচানোর প্রয়োজন নেই। মাঝে মাঝে রোদে দিলে ভাল থাকে।
🌻এন্টিক/ মেটালের গয়নার ক্ষেত্রেও নিতে হবে আলাদা যত্ন। এগুলো টিস্যু পেপারে মুড়িয়ে এয়ার টাইট বক্সের ভিতর রাখতে হবে। অবশ্যই সিলভার এবং গোল্ডেন গয়না আলাদা আলাদা রাখবেন। সম্ভব হলে একটি সিলিকা জেল দিয়ে রাখুন। এতে আপনার গয়নার রং বাতাসের আদ্রতার সংস্পর্শে এসে নষ্ট হবে না।
🌻 বাতাসের আদ্রতার কারনে কালচে দেখালে-
★গোল্ডেন কালার গয়না হলে,শুকনো কাপড় বা শুকনো টুথব্রাশ দিয়ে ঘষে নিবন।
★সিলভার কালার গয়না হলে, টুথব্রাশে সামান্য টুথপেষ্ট নিয়ে ঘষে, তারপর পানি দিয়ে ধুয়ে নিন।
🌻কাঠের আর মেটালের গয়না আলাদা আলাদা রাখুন। এতে গয়না বেশি দিন ভালো থাকবে।
🌻গয়না পরার পর বডি স্প্রে ইউজ করবেন না। এতে গয়নার রং খারাপ হয়। তাই আগে বডি স্প্রে দিন পরে গয়না পরুন।
🌻গয়না ব্যবহারের পরে সাথে সাথে তুলে রাখবেন না।আগে ঘাম শুকানোর জন্য বাহিরে রেখে দিন কিছুক্ষণ। ঘাম শুকিয়ে গেলে বক্সে রাখুন।
যত্ন করলে সব কিছুই ভালো থাকে। যত দামি প্রোডাক্ট হোক না কেন যত্ন না করলে কখনোই ভালো থাকে না।সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই নিজের প্রিয় গয়নার যত্ন করুন।
উপরের নিয়ম গুলো মেনে চললে আপনার গয়না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে❤️