Safia's

Safia's I'm safia

26/01/2026

তাদের সাথে একটু সুর মেলানো,,,,🎶🤍



25/10/2025

মানুষ কথা বলার তৃষ্ণায় ছটফট করবে,
অথচ মুখ খুলবে না—হয়তো ভয় পাবে, শব্দে ভেঙে যাবে সম্পর্কের নীরব ভারসাম্য; হয়তো জানবে, বলা মানেই আবার হারিয়ে ফেলা কাউকে।

কখনো অভিমানে মানুষ কথা বলার তৃষ্ণায় ভেতরে ভেতরে জ্বলে, অথচ শব্দের দরজা খুলে না কেউ। হয়তো ভয়— কথার পরেই নীরবতা আরও ভারী হয়ে উঠবে, কিংবা বলা মানেই সব হারিয়ে ফেলা, নিজে নিজে ছোট হয়ে যাওয়া।

কত অদ্ভুত মানুষ আমরা—
হৃদয়ে ঝড় ওঠে কথা বলার, তবু ঠোঁট চুপ। কারণ কখনো কখনো নীরবতাই শেষ আশ্রয় হয়ে যায়। বলার অনেককিছুই থাকে, শুধু বলা হয় না—বলতে ইচ্ছে করে না। সামান্য খুদে বার্তায় মানুষটাকে জানান দেয়া, “ তোমাকে দরকার, ভীষণ দরকার! " কথা বলার তৃষ্ণায় গলা শুকিয়ে আসে, তবুও বলা হয় না!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

23/10/2025

সৃষ্টিকর্তার প্রতি আমার একটাই অভিযোগ-যেহেতু তিনি আমার সঙ্গে তার মিল দেবেন না, তাহলে কেন তাকে আমার জীবনে নিয়ে এলেন? কেন তার স্নিগ্ধ চোখ, শান্ত হাসি, তার কোমল ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্ব-সব মিলিয়ে সে আমার হৃদয় দখল করে নিল, কেন তার কোমল আচরণ দিয়ে আমাকে আবদ্ধ করলেন?

কেন এমন কারো মায়ায় পড়তে হলো, যার সাথে একদিনও পথ মেলানো সম্ভব না,যার সঙ্গে একদিনও ভাগ্য লেখা হয়নি। কেন এমন ভালোবাসায় ফেললেন, যেখানে শেষটা শুধু একপাক্ষিক কষ্ট?

আমি তো চাইনি তার দেখা পেতে, চাইনি তার ভালোবাসা, কিন্তু যখন পেলাম, তখন চেয়েছিলাম সারা জীবন ধরে রাখতে। সৃষ্টিকর্তা, আপনি যদি জানতেন এই সম্পর্কের গন্তব্য নেই, তাহলে কেন তার জালে আমাকে এমন বন্দী করলেন, এখন আমি তার ভালোবাসায় বন্দী, অথচ মুক্তি চাইলে সেটা পাওয়া যায় না-এটাই কি নিয়তির নির্মমতা?

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn. যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে...
30/09/2025

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার চে কষ্টেরও সম্ভবত কিছু নাই।

ভালোবাসার সবচে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জাইনাও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।

ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জাইনাও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেইলা যাইতে ইচ্ছা করে।

আফ্রিকান একটা প্রোভার্ব বলতেসে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।

ভালোবাসা নিয়ে এরচে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন।
💙

দেবদাস ভেবেছিলো তাকে ছাড়া পার্বতী মরে যাবে,কিন্তু তার জ্বর টুকুও আসেনি।এই কথার সাথে যোগ করে পুরুষদের একটা পার্সেপশান এর ...
29/09/2025

দেবদাস ভেবেছিলো তাকে ছাড়া পার্বতী মরে যাবে,কিন্তু তার জ্বর টুকুও আসেনি।এই কথার সাথে যোগ করে পুরুষদের একটা পার্সেপশান এর কথা বলি।আসলে পুরুষের কাছে যা কিছু সহজে ধরা দেয় তাকেই পুরুষ তখন ভিষণ সহজলভ্য ভেবে নেয়। তারা বোঝে না একজন নারী যেমন ভালোবাসায় অন্ধ হতে পারে তেমনি ভালোবাসা থেকে অবহেলা পেলে তার থেকে নিঃশব্দে দূরে যেতেও সময় লাগে না। এভাবেই পুরুষ বার বার তার একটা সময়ের কাংখিত নারীকে হারায়। আর এই চরম সত্যটাকে সময় থাকতে না বোঝাটাই ছিল দেবদাসের জীবনের বড় অভিশাপ, যার ফল সে জীবন দিয়ে ভোগ করেছে। তাই আমার কাছে শরৎচন্দ্রের দেবদাসের মোরাল অফ দা স্টোরি হলো
"" সহজলভ্য মানেই সস্তা নয়""

13/09/2025

হয়তো শুরুটা নাটক ছিলো,, মানুষ অভিনয় করলে সেটা বেশি দিন ধরে রাখতে পারে না,, একদিন না একদিন বন্ধ করতে ই হবে,,।আর তখনি মানুয়ের মধ্যে পরিবর্তন চলে আসে। চলে আসে অবহেলা,এরিয়ে চলা সব কথায় ঝগড়া করা, গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে সামান্য বিষয় নিয়ে তর্ক করা,সব কিছুতে সমস্যা খুজে বের করা। আসলে চুক্তি করে দোষ গুন দেখে তো ভালোবাসার সম্পর্ক হয় না,যদি মেনে নিতে আর মানিয়ে নিতে নাই পারো তাহলে কাউকে জীবনের সাথে না জড়ানোই ভালো।মানুষ এতো ভালো অভিনয় করে যে সেই অভিনয়ের কাছে হেরে যেতে হয়,হয়তো হেরে গিয়েও জিতে যাই....!

তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা - ওতটা সস্তা আমি কোন কালেই ছিলাম না । আমি ভাবছিলাম, তুমি আমি আলাদা কি ? তোমার কাছ...
12/09/2025

তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা - ওতটা সস্তা আমি কোন কালেই ছিলাম না । আমি ভাবছিলাম, তুমি আমি আলাদা কি ? তোমার কাছে দাম দেখাইয়া লাভ আছে ?

কেবল আমিই ভাবছিলাম তুমি-আমি আলাদা না ।তবে আমারে তুমি সবসময় আলাদা করেই দেখছ । আমি - থাকা না থাকায় তোমার কোনও ফারাক পড়ে না ।
আগেই বইলা দিতা, আমারে তোমার আপন ভাববার পাড়বা না !
তাইলে তুমি থাকতে থাকতেই আমি নিজের একটু গুছাইয়া লইতাম ।

এই যে হুট কইরাই আর কথা বল না , আমি ঠিক মানবার পারি না । যদি আগেই বলতা, তাহলে আমিই কথা বিনিয়ম ধীরে কমাইয়া লইতাম ।

সে আশাও করি কেমনে! তুমি তো আমারে নিয়ে কখনো ভাবই নাই , ভাবলে কি আর অতগুলো রাত উপহার দিতা!
কেমনে যে এতগুলা রাত কাটাইলাম, জানতেও আইলা না । কইলাও না , সামনের দিনগুলা কেমনে এটু ভালো থাকা যায় !

তাও আমার তোমারে নিয়ে কোনও অভিযোগ নাই , কেন জানো? তুমি না চাইতেও আমারে অনেক কিছু দিছো । একপাক্ষিক ভালোবাসা চিনাইছো, বিশ্বাস চিনাইছো, কেমনে কথা না বইলাও থাকা যায় সেটাও তুমি চিনাইছো । তুমি না থাকলে আমি কি আর এত কিছু শিখবার পারতাম ।

আমার দিন ভালোই যায় , ঘর গুছাইয়া রাখি , পুরনো জামাকাপড়গুলো মিউজিয়ামে যত্নে রাখি । আমি তোমারে কোনও অভিশাপ দিমু না , তাও ভয় লাগে - রুহুর হাই যদি লাইগা যায় ?

12/09/2025

কথার আঘাতে সম্পর্ক তার গতিপথ পরিবর্তন করে 🌼

11/09/2025

"রাসুল (সাঃ)বলেছেন,ভালো চিন্তা করা ও উত্তম ধারণা করাও একটা ইবাদত। "

টেকনোলজিয়া from ব্যাচেলর  🤣🤣🤣
16/07/2025

টেকনোলজিয়া from ব্যাচেলর 🤣🤣🤣

12/07/2025

আগেই কইয়া দিলাম, খালেদা জিয়ার সব শাড়িগুলা আমার🥹🥹

08/07/2025

আইডির নাম জান্নাতুল ফেরদৌস, আইডিতে ডুকে দেখি ফেরাউনের খালাতো বোন🤣

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safia's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safia's:

Share