06/09/2026
আশেপাশে হয়তো দেখছেন কোনো বন্ধু, ভাই বা বোন একটি বিজনেস করে অনেক সফল হয়েছেন, লাখোপতি হয়ে গেছেন। তখন মনে হলো—আমাকেও ঠিক এই একই বিজনেস শুরু করতে হবে, আমিও ওনার মতো হতে চাই। সেই ভাবনা থেকেই অনেক বড় ভাইব নিয়ে শুরু করে দিলেন।
কিন্তু কিছুদিন পর দেখলেন, তেমন কোনো সফলতা আসছে না। যতই চেষ্টা করছেন, ওনার মতো ফল পাচ্ছেন না।
আসলে এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। কারণ তিনি যে বিষয়ে আজ সফল, সেই বিষয়ে তিনি দক্ষ। কিন্তু আপনি সেই বিষয়ে না জেনেই, না বুঝেই শুধু তাকে দেখে শুরু করেছেন। তাই ব্যর্থ হওয়ার সম্ভাবনাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
তাই অন্যকে দেখে নয়, নিজের দক্ষতা, আগ্রহ এবং যে বিষয়টি আপনি ভালো বোঝেন—সেটি নিয়েই শুরু করুন। ইনশাআল্লাহ, ধারাবাহিক পরিশ্রম করলে আপনিও একদিন অবশ্যই।
~ উম্মে হাবিবা মুসাইফা