Our Story
Crystalline-এর শুরু ২০১২ সালে।
আমি তখন মাত্র সেকেন্ড ইয়ারে, অনির্দিষ্টকালের জন্য হুট করেই ভার্সিটি বন্ধ, শুধুমাত্র দিন রাত বসে থেকে সেই অপরিসীম সময় কাটবে কিভাবে চিন্তা করতে করতেই ২ বোন মিলে শুরু করলাম। বাসার কেউ জানলে খবর আছে, তাই শুরুতে কাউকেই বলিনি, প্রথম যেই শিপমেন্টটা আসলো সেটা আমরা ২ বোন খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম আম্মুর ভয়ে 😂 লুকিয়ে লুকিয়ে মোটামোটি ৮ মাস পার করে দিলেও বিপত্তি ঘটলো যখন কাস্টমসে আমাদের একটা শিপমেন্ট আটকে দিল, পরিচিতদের কয়েকজন কে বলে কোন কূল কিনারা না পেয়ে বাসায় বলতে না পেরে অবশেষে এক কাজিনকে বললাম, আব্বু সে যাত্রায় রক্ষা করেছিল, তাও বিশাল অনুনয় বিনয়ের পরে, সে অবশ্য আরেক কাহিনি।
সময়টা যখন ২০১২ - তখন অনলাইন শপিংয়ের কন্সেপ্টটা একদমই নতুন ছিল, ক্লায়েন্টের বিশ্বাস অর্জন কিন্তু আজকের মতো এতটা সহজ ছিল না তখন। এডভান্স পেমেন্টের জন্য বিকাশ বা রকেট ও ছিল না, সবাই এডভান্স পে করতো ব্যাংকের লাইন ধরে ডিপজিট করে। সেই লাইন ঈদের আগ দিয়ে বা রোজার সময় যে কি বিশাল হতো তার ছবি ভাইয়া আপুরা না পাঠালে আমার নিজেরও অজানাই থেকে যেত।
একটা অনলাইন বিজনেস কিভাবে এস্টাবলিশ করতে হবে তার কোন ধারণাই ছিল না, কিন্তু সকলের সহযোগিতা আর শুভকামনা নিয়ে হাটি হাটি পা পা করে আজ এগিয়ে এসছি এতদূর, অর্জন করে নিয়েছি সবার বিশ্বাস, কারন মান নিয়ে কখনই আপস করিনি, ২০০-৩০০ রুপি বাচাঁনোর জন্য ক্লায়েন্টদের হাতে রেপ্লিকা ও ধরিয়ে দেইনি। আমি নিজে যা ইউজ করিনা, তা ক্লায়েন্টদের ও দেইনা। I'm totally "Allergic to replica", and that's our slogan.
এখন আমরা ২ বোনই যার যার জব/পড়ালেখা নিয়ে প্রচন্ড ব্যাস্ত, চাইলেও আগের মতো সময় দিতে পারিনা, কিন্তু আমাদের এডমিন প্যানেল আছে খুবই দক্ষ ৩ মডারেটর, যাদের ভেতর শুধুমাত্র ১ জনই আপনাদের ম্যেসেজের রিপ্লাই দেয়, বাকি ২ জন গ্রুপে রেগুলার পোস্ট করে।
আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছেন যারা সেই ২০১২ থেকে আমাদের সাথে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের এতটা অনুপ্রাণিত করার জন্য। আর প্রতিনিয়ত আমাদের এই ছোট্ট পরিবারে যারা যোগ হচ্ছেন, আপনাদের সবার প্রতি আমাদের ভালবাসা, আপনারা আছেন বলেই আমরা আছি, আপনাদের জন্য আমাদের পথচলাটা এতদিনের।