26/03/2026
মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শুধু অস্ত্রধারী বীররাই নয়, দেশের শ্রমজীবী মানুষ—কৃষক, মজুর, রিকশাচালক, কারখানার শ্রমিক—নিজ নিজ অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার পথকে সুগম করেছিলেন। তাদের ঘাম, ত্যাগ আর অদম্য সাহসেই গড়ে উঠেছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল শহীদ ও সেই নীরব যোদ্ধাদের, যাদের অবদান ইতিহাসের পাতায় সবসময় লেখা না থাকলেও,
বাংলার মাটিতে চির অম্লান।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের প্রতি।