21/01/2022
#সতর্কীকরণ_পোস্ট
গতকাল গিয়েছিলাম একটা টেলিটক সিম কেনার জন্য। ফিংগার দেওয়ার পর দোকানি বল্ল,আপনার নামে অল্রেডি ৩ টা টেলিটক সিম সহ ৭ টা সিম রেজিষ্ট্রেশন করা আছে,আর হবে না। আমিতো আকাশ থেকে পড়লাম(যদিও ব্যথা পাইনি) !আমি আবার টেলিটক সিম কিনলাম কবে!গেলাম টেলিটকের কাস্টমার কেয়ারে, গিয়ে বললাম এই কাহিনি।তারা চেক করে বল্ল আপনি ২০১৭ সালে মৌলোভীবাজার থেকে একই দিনে বিকাল ৫.৩০-৬.৬ এর মধ্যে সবগুলা সিম রেজিষ্ট্রেশন করিয়াছিলেন! বস্তুত আমি জীবনে মৌমভীবাজার যাইনি। এরকম কম বেশি সবার আইডি কার্ড জালিয়াতি করেই অন্য কেউ সিম ব্যাবহার করে থাকতে পারে এবং বলাই বাহুল্য যে এসব সিম অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যই ব্যবহৃত হয়,যেমন বিকাশ ফ্রডের টাকা এসব নাম্বারে ট্রান্সফার করে, জিনের বাদশা বা সর্বহারা নামে যে হুমকি দিয়ে টাকা চাওয়া হয় সেগুলা বেশিরভাগই এসব সিম ব্যবহার করে হয়, যার নামে সিম তাকে ধরলে দেখা যায় সে জানেই না তার এই নাম্বারের কথা,কিন্তু তাতে তো সে ঝামেলা থেকে বেচে যায় না। আমি /আপ্নিও এমন ঝামেলায় পড়তে পারি সেজন্য চেক করে দেখুন আপনার নামে কোন অবৈধ সিম কেউ চালাচ্ছে কিনা। থেকে থাকলে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দিন। চেক করতে পারেন নিজেই *16001*আপনার NID এর লাস্ট ৪ ডিজিট # এই নাম্বারে ডায়াল করলে ফিরতি এস এম এস দিয়ে জানিয়ে দিবে।
©