25/10/2026
প্রিয় ক্রেতাদের প্রতি একটি বিশেষ অনুরোধ ❤️
আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হাতে সঠিক সাইজের, সুন্দর ও মানসম্মত একটি রিং পৌঁছে দিতে। কিন্তু দুঃখজনকভাবে, অনেক সময় রিং হাতে পাওয়ার পর আপনারা জানান যে সাইজ ঠিক হয়নি, রিং ঢিলা লাগছে কিংবা হাতে ভালোভাবে ফিট হচ্ছে না।
ভাই, আমরা সবসময়ই অনুরোধ করি, অর্ডার করার আগেই রিংয়ের সাইজটি নিশ্চিত করে নিন। যারা নিজের সঠিক সাইজ জানেন না, তাদের আমরা সাইজ নির্ধারণে যথাসাধ্য সহযোগিতা করি। আর যাদের পক্ষে সম্ভব, তারা দয়া করে কাছের কোনো জুয়েলারি দোকান থেকে সঠিক সাইজ মেপে আমাদের জানাবেন। এতে আপনি যেমন সঠিক সাইজের রিং পাবেন, তেমনি আমাদেরও অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সম্ভব হবে।
অনেক ক্ষেত্রে রিং হাতে পাওয়ার পর, এমনকি পেমেন্ট করার ২–৩ দিন পরেও সাইজের সমস্যা জানানো হয়। কিন্তু শুধু সাইজের কারণে রিং রিটার্ন হলে আমাদেরও বেশ কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ, রিংয়ের মূল দামের পাশাপাশি প্যাকেজিং খরচ, ডেলিভারি চার্জ এবং রিটার্নের অতিরিক্ত খরচও আমাদের বহন করতে হয়।
আমরা চাই না, সাইজের সামান্য ভুলের কারণে আপনারা অসন্তুষ্ট হন কিংবা আমাদের ব্যবসায় অপ্রয়োজনীয় ক্ষতি হোক।
তাই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, দয়া করে রিং অর্ডার করার আগে সঠিক সাইজটি নিশ্চিত হয়ে নিন। আপনাদের একটু সচেতনতা আমাদের অনেক বড় একটি সমস্যার সমাধান করতে পারে। ❤️
আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। 🤍