08/11/2025
স্বাধীনতা মানে 'freedom of choice'. আমি গৃহিনী হবো, না চাকরী করবো, না ব্যবসা সেটা আমি choose করবো। আমাকে কেউ চাকরী করার "স্বাধীনতা" দিচ্ছে দেখে আমি চাকরী করছি তাহলে আর আমি স্বাধীন কীভাবে হলাম? না দিলে করতে পারতাম না, দিচ্ছে দেখে করছি। তারমানে তো এখনও আমার চাকরী করা কিংবা না করা আরেকজনের মতামতের উপর নির্ভরশীল তাই না? এটা কি আদৌ স্বাধীনতা?
পুরুষ মানুষ চাকরী বা ব্যবসা করতে গেলে কারো অনুমতি লাগবে না, আর মেয়েদের লাগবে, কেন? আমি একজন মানুষ হিসাবে জন্মগতভাবে স্বাধীন। যতক্ষণ না আমি কোনো illegal কাজ করছি আমাকে কেউ কোনো কাজ করতে আপত্তি জানানোর কে? অনুমতি দেওয়ারই বা কে?
একটা জিনিস আজকাল খুব বেশি পরিমাণে দেখছি যে এদেশের বেশিরভাগ মেয়েই চাকরী করেও স্বাধীন না, যেখানে একসময় মনে করা হতো উপার্জন করলেই মেয়েরা স্বাধীনতা উপভোগ করতে পারবে। এখনও সংসারের বেশিরভাগ decision মেয়েদের সাথে আলোচনা ছাড়াই নেওয়া হয়, তারা ইনকাম করলেও কোনদিকে ক্যারিয়ার গড়বে সেটা হাজবেন্ড ঠিক করে দেয়। এগুলা কেমন স্বাধীনতা রে ভাই?