10/11/2025
স্কি দেখতে যতটা রাজকীয় আর ইনস্টাগ্রাম-ফটোসুট-লেভেলের সুন্দর লাগে, বাস্তবে করতে গিয়ে মনে হলো — আহারে, এ তো একপ্রকার আইসের উপর আত্মসমর্পণ! 😭নরওয়েতে গিয়ে আমার প্রথম স্কি করার অভিজ্ঞতা। মাথায় তখন হাজারো এক্সাইটমেন্ট — “আজ আমি স্কি করবো, বরফের রাজ্যে উড়ে বেড়াবো!” — কিন্তু বরফে পা দিতেই বুঝলাম, আমি উড়ছি না, বরং গড়াচ্ছি! 😭উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে মনে হচ্ছিলো, “এই তো, এখান থেকেই আমার শেষ যাত্রা শুরু হবে।” হাঁটু কাঁপছে, পা ফসকাচ্ছে, আর মনের মধ্যে কেবল একটাই প্রশ্ন — “কে আমায় এখানে নিয়ে আসলো!?” 😩তাও ভাগ্যিস আমার স্কি ইনস্ট্রাক্টরটা ছিল একদম প্রো লেভেলের হিরো! মানে ভাই, লোকটার লম্বা এত যে, আমি পাঁচ হাত দূরে স্লিপ করে ধপাস করে পড়ে যাচ্ছি, আর সে হাওয়া কাটিয়ে এসে এক টানে তুলে নিচ্ছে — যেন কোনো নরওয়েজিয়ান সুপারম্যান! 🦸♂️শেষমেশ দিনের শেষে আমি শিখেছিলাম — স্কি করতে গেলে ভারসাম্য দরকার, আত্মবিশ্বাস দরকার, আর সবচেয়ে বেশি দরকার — ওই ইনস্ট্রাক্টরটার মতো এক লম্বা মানুষ পাশে থাকা! 😅. ゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ