30/08/2026
মেয়েদের জীবনে একটু বেশি চাওয়া-পাওয়া থাকা দরকার।
কারণ যারা নিজের চাহিদার কথা মুখ ফুটে বলতে পারে,
তারা যেন জীবনের কাছ থেকে সবকিছুই আদায় করে নিতে জানে।
অনেক সময় তো যা চায় না, সেটাও তাদের ভাগ্যে এসে জোটে।
আর যারা অল্পতেই তৃপ্ত,
সামান্য ভালোবাসা আর একটু যত্ন পেলেই খুশি হয়ে যায়,
তাদের সেই সামান্যটুকু দিতেও মানুষ কত কৃপণতা করে,
মনে হয়, কম চাওয়া মানুষগুলোর জন্য এই পৃথিবীতে পাওয়ার হিসাবটাই সবচেয়ে কঠিন।☺️