25/11/2025
দীর্ঘ সময় বিরতির পর আবার কাজে ফিরছি স্বল্প পরিসরে। সত্যি কথা বলতে কি প্রত্যেকমানুষ ই কোনো না সমস্যার ভিতর দিয়ে যায়। হয়তো কেউ প্রকাশ করে কেউ করেনা।অনেকে মনে করে সে হয়তো ভালো আছে কিন্তু আমার খোঁজ নিচ্ছে না। এভাবে ও ভাবা যায়, সে হয়তো আমার চাইতেও খারাপ পরিস্থিতিতে আছে।তাই আপনার যদি তার কথা মনে পরে তাহলে নিজে থেকেই তার খোঁজ নিন।অপেক্ষায় বসে থাকবেন না সে কখন আগে আপনার খোঁজ নিবে।
এমনটাও ভাবা উচিত নয় যে আমার কষ্টের সময় তো সে খবর নেয়নি আবার যখন আসবে তখন মুখ ফিরিয়ে নিবো।
জীবন কে সহজ ও সরল করুন। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। কারো প্রতি অভিযোগ রাখবেন নাহ।
ছেড়ে দিন না সকল অভিযোগ, যিনি হিসেব রাখার তিনি ঠিকই রাখছেন,তাঁর ফয়সালা ই সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট।
ZohorA Sisters
Handmade sparkle by Ankhi
Fatema Tuz Zohora