16/03/2026
Aang Tipura Buruima 💛🤍
চাকুরী, সংসার, বাচ্চা- কাচ্চা, সামাজিক কাজ, ব্যবসা নানান কাজ নিয়ে ব্যস্ততায় জীবন পার হচ্ছে। সেই জায়গায় নিজেকে সুস্থ রাখা ও নিজের যত্ন নেওয়াও দরকার। খাবার দাবার খাওয়ার কোন নিয়মনীতি না মানার কারণে কখনো শুটকী আবার কখনো ভুটকী হচ্ছি! 😁
একটা সময় যখন শুকনো হলাম তখন শুনলাম কেন এতো শুকালাম, তোমাকে দেখে মায়া লাগছে, ডেন্জারাসভাবে শুকিয়েছ, আহা একটু ভালো কিছু খাইয়ে দিই হেন তেন! আমার ভিতরে অসুস্থতার যে যন্ত্রণা ছিলো তা কয়জন বুঝে! সেইদিনগুলোতে প্রতিদিন সকালবেলা ইয়োগা ও তাইচি এক্সারসাইজ দিয়ে দিন শুরু করতাম আর সন্ধ্যার পর ছাদে গিয়ে ১ ঘন্টা ইয়োগা ও ধ্যান করতাম। ওষুধের পাশাপাশি এইগুলো আমার প্রাণশক্তি ফিরিয়ে দিয়েছিলো।
এখন খেয়ে দেয়ে আবার মোটাতাজা হলাম! আমাকে যারা ভালোবাসে তাদের প্রশ্ন, কেন আবার মোটা হলে, আগেরটাই সুন্দর, স্লিম ছিলে দেখতে ভালো লাগে! গ্রামে গেলেও বৌদির কাছে শুনি "অমুক তমুক জিজ্ঞেস করেছে তুমি কি এখনো স্লিম সুন্দর আছো কিনা জানতে চায়!"
কই যাই আমি! আমি নায়িকা নই, আমি চেহারা বেইচা খাই না। আমার সুস্থ থাকতে পারলেই হইলো। এমনিতেই দুই দুইবার করোনা আমার জীবনরে ছেঁড়াবেরা বানায় দিলো। খাবারের তালিকা থেকেও কতো কিছু বাদ দিয়েছি তার ঠিক নেই৷ বেশিরভাগ খাবার বাদ দিয়েও আমি যেন নিজের যত্ন নিতে পারি এই কামনা করুন দয়া করে। আমার বাচ্চাগুলো এখনো ছোট।
Long way to go 🙏🙏
Rinai bai risa