Opa's collection

Opa's collection নান্দনিক সব শাড়ি, থ্রী-পিস, খাদি পাঞ্জ?

যতই দিন যাচ্ছে আমাদের কর্মব্যস্ততা ততই বেড়ে চলেছে। আমরা এটটাই কর্মব্যস্ত হয়ে পড়ছি যে নিজের শখের ড্রেস বা জুয়েলারি কেনার জন্যও আমাদের শপিং মলে যাওয়ার সময়টুকু হয়ে উঠেনা।
তাই কেনাকাটার জন্য আমরা অনেকাংশেই অনলাইন নির্ভর হয়ে পড়ছি। আমাদের হাতের মুঠোফোনই হয়ে উঠছে আমাদের ভার্চুয়াল শপিং মল, কিন্তু অনলাইনের এই জগতে আমরা ক্রেতারা সবচেয়ে বেশি চিন্তায় থাকি প্রোডাক্ট কোয়ালিটি আর প্রাইস নিয়ে।
তাই ‘’ Opa's collec

tion’’ নিয়ে এলো রিজনেবল প্রাইসে শতভাগ কোয়ালিটি সম্পন্ন থ্রী-পিস, শাড়ি, খাদি পাঞ্জাবী ও নান্দনিক সব গহনা। এখন ঘরে বসেই আপনার পছন্দের ড্রেস বা জুয়েলারি পাবেন কোনো প্রকার কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা ছাড়াই। আমাদের সরবরাহ করা প্রতিটি প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির এবং ব্যবহারে আরামদায়ক।

আমাদের-
🔸 অর্ডার প্রসিডিউরঃ
আমাদের যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, পছন্দকৃত প্রোডাক্টের ছবি এবং কোয়ান্টিটি আমাদের ইনবক্স করুন।

ঢাকার বাইরে অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ এডভান্স পে করতে হবে।

🔸 ডেলিভারি প্রসিডিউরঃ
ইনসাইড ঢাকাঃ ক্যাশ অন হোম ডেলিভারি
আউটসাইড ঢাকাঃ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়।

🔸 ডেলিভারি চার্জঃ
ইনসাইড ঢাকাঃ ৮০ টাকা
আউটসাইড ঢাকাঃ ১৩০ টাকা
প্রোডাক্ট কোয়ান্টিটির উপর ভিত্তি করে এটা পরিবর্তিত হতে পারে।

🔸 রিটার্ন পলিসিঃ
ডেলিভারি পার্সনের উপস্থিতিতে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে হবে। প্রোডাক্ট ড্যামেজড অবস্থায় পাওয়া গেলে তা রিটার্ন করা যাবে। তবে ডেলিভারি পার্সন চলে আসার পর কোনো অভিযোগ গৃহীত হবেনা।

নান্দনিক সব থ্রী-পিস, শাড়ি, খাদি পাঞ্জাবী ও গহনা পেতে আস্থা রাখুন আমাদের উপর।

আশা করছি আপনার সাথে আমাদের পথচলা শুভ হবে।❤

আবার ও নতুন ডিজাইনের কিছু  খাদি থ্রি পিস রিস্টক 🥳🥳রেগুলার ব্যবহারের  জন্য  একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কমফোর্টেবল এই ড্...
24/11/2021

আবার ও নতুন ডিজাইনের কিছু খাদি থ্রি পিস রিস্টক 🥳🥳
রেগুলার ব্যবহারের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কমফোর্টেবল এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন সহজে।

খাদি থ্রিপিসঃ
👉 ব্লকে থ্রি পিস ( পায়জামা ও ওড়না খাদি কাপড়ের, জামা কটনের উপর ব্লক)
👉আড়াই হাত বহরের কাপড়ে পাচ্ছেন জামা আড়াই গজ, পায়জামা দুইগজ। ওড়না বেশ বড় চওড়া তে ফুল বডি কভার হবে।
👉ফেব্রিক্স সফট কটনের উপর ব্লক করা তাই ভীষণ আরামদায়ক হবে।
👉রং উঠার চান্স নেই যেকোনো সমস্যায় এক্সচেঞ্জ যোগ্য।
টোটাল ১৩ টা কালার হবে আর প্রতিটি কালারই অনেক বেশি সুন্দর 😍😍😍

সারা বাংলাদেশ জেলা সদরে ক্যাশ অন ডেলিভারি করা হয়৷
👉অর্ডার করতে ইনবক্স করুন পেজে

09/11/2021

স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡
দশ মিনিট পরে স্ত্রীর ফোন "আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু চোখ যায়।"

স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। #এটা_বিশ্বাস।

দুপুরে লাঞ্চ টাইমে ঘরে এসে দেখে স্ত্রী কোথাও যায় নি ঘরেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে।
#এটা_সংসারের_মায়া।

এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না।
#এটা_অভিমান।

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। #এটা_দায়িত্ববোধ।

স্বামী বেচারি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে।
#এটা_অপেক্ষা

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।"
#এটা_ভালোবাসা
©

08/11/2021

সতর্কতামূলক পোস্ট!!!
ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)
ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি।

ঘটনা-১
রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত!

ঘটনা-২
রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল! নীলা তেমন কোন উচ্চ বাচ্চ করে নি। এরপর ওকে জাস্ট রাস্তায় নামিয়ে দিয়ে গেল। নীলা আবছা আবছা মনে করতে পারে ওর সাথে কি হয়েছে, কিন্তু বাসার ঠিকানা বা লোকগুলোর চেহারা মনে করতে পারছে না। নীলার ঘোর এখনো কাটে নি সে শারিরীক বা মানসিক ভাবে বিধ্বস্ত।

কীভাবে কাজ করে 'ডেভিল ব্রেথ' পার্টি?
স্কোপোলামিন মাদক ব্যাবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি, চাকু বহন করা লাগে না এই পার্টির সদস্যদের। এমনকি পকেটমারদের মত ধরা পড়া বা গণপিটুনি খাওয়ার রিস্কও থাকে না তাদের। স্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট-ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল হাইজ্যাকারে পরিণত করেছে। প্রথমে এই পার্টির এক সদস্য তার টার্গেটেড লোকের কাছে যেয়ে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়? কিংবা কোন এক রিকশাওয়ালা সদস্য একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে 'বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?'
মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে গেলেন মানেই তাদের ফাঁদে পা দিলেন। এরা ইচ্ছা করেই কাগজে লেখা ছোট করে থাকে যাতে তাদের 'সম্ভাব্য মুরগী' মোবাইল বা কাগজটা নাক ও মুখের কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই স্কোপোলামিন গ্রহণ করে ফেলবেন। এরপর আপনি হয়ত ঠিকানা খুঁজতে যাবেন বা ঔষধের নাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ংকর 'ডেভিলস ব্রেথ' পার্টির সেই কুচক্রী সদস্যের হাতে।

এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন পথচারী নারীদের টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেস করেছেন কিংবা ফেসবুকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। অনেকেই সর্বস্ব খুইয়েছেন। কয়েক মুহুর্তের মধ্যে 'চিন্তাশক্তি অকার্যকর হয়ে হিপনোটাইজড হওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া' কীভাবে সম্ভব?

এই পাউডার ভিকটিমের উপর খাবারের মাধ্যমে, মুখের উপর ফু দিয়ে (যা বেশি করা হয়) অথবা হ্যান্ডশেকের সময় হাতে একটা পিন ফুটিয়ে প্রয়োগ করা হয়। এটা প্রথমে আক্রান্ত ব্যাক্তির মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা ইনিশিয়াল স্টেইজ অব মেমোরিকে ব্লক করে দেয়। যার ফলে সে এ্যাটাকারকে ভালভাবে চিনতে পারে না। সেই সাথে ব্রেইনের Amigdale নামক অংশকে আক্রান্ত করে যা তার মস্তিস্কের চিন্তা করার অংশকে ব্লক করে দেয়! যার ফলে তার চিন্তা করার ক্ষমতা চলে যায়, এবং বাহির থেকে আক্রমন আসলে তার প্রতি যে স্বভাবগত প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা আর পারে না। ভিক্টিমের আচরন হয়ে যায় সাবমিসিভ, বা বশীভূত! তখন তাকে যে কমান্ড দেয়া হয় সে তাই মানে!
নাসা তাদের এ্যাস্ট্রোনাটদের উপর ০.৩৩ মিলিগ্রাম ইউজ করে, তাদের মোশন সিকনেস কাটানোর জন্য। আর যেকোন সাধারণ মানুষের উপর যদি এর ৫-৭ মিলিগ্রাম ইউজ করা হয় তবে সে হয়ে যাবে এমন হেল্পলেস জম্বি। তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে! আর যদি ১০ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারা যেতে পারে।

তাই রাস্তাঘাট, জুয়েলারি, ব্যাংক, যেকোনো শপিং সেন্টার থেকে বের হবার সময় এই ঘটনাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন। সতর্ক থাকুন যখন আপনি রিক্সার যাত্রী তখনও! বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত এই ধুলাময় শহরে ডাস্ট অ্যালার্জি, ফুসফুসের ক্ষতি, মলম পার্টি, ক্লোরোফর্ম ও ডেভিলস ব্রেথ পার্টিসহ অজানা সব বিপদ থেকে রক্ষা পেতে "মাস্ক" ব্যবহার করুন। এর সুবিধা হলো মাস্ক পরা থাকলে এই সব দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে ওয়ান স্টেপ প্রোটেকশন দিবে। এই রকম ভিক্টিম কেউ হলে তাকে পীর ফকির বাদ দিয়ে, সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবেন।

নিজেকেই সাবধান হতে হবে, নির্জন যায়গায় কেউ ডাকলে যাওয়া যাবে না। অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটা নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখবেন। যার তার সাথে হ্যান্ডশেক করবেন না।
এ রকম ঘটনা যদি সত্যিই ঘটে তবে খুবই বিপদ। বেশি বেশি শেয়ার করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিন। নিজে সতর্ক হোন অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।

(সংগৃহীত)

এভেইএভেল আছে স্টকে 😊😊😊
06/11/2021

এভেইএভেল আছে স্টকে 😊😊😊

ইস সবাই অফার দিছিলো আমি তো আমার পেজে কোনো অফার ই দেই নাই 😞😞😞তাই বলে কি কিনবেন না আমার পেজ থেকে 🤔🤔
30/10/2021

ইস সবাই অফার দিছিলো আমি তো আমার পেজে কোনো অফার ই দেই নাই 😞😞😞
তাই বলে কি কিনবেন না আমার পেজ থেকে 🤔🤔

🍂🍂মনিপুরী তাঁত থ্রিপিস🍂🍂এতো সুন্দর কালার গুলো  দেখলেই মন জুড়িয়ে যায়😍😍😍টোটাল ১৩ টা কালার এভেইএভেল 💁‍♀️💁‍♀️অনেক আরামদায়ক আ...
29/10/2021

🍂🍂মনিপুরী তাঁত থ্রিপিস🍂🍂

এতো সুন্দর কালার গুলো দেখলেই মন জুড়িয়ে যায়😍😍😍
টোটাল ১৩ টা কালার এভেইএভেল 💁‍♀️💁‍♀️
অনেক আরামদায়ক আর রিজেনেবল প্রাইজে পাবেন।

👉🏻অর্ডার করতে পেজে পুরো ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডার কনর্ফাম করুন।
আর ডেলিভারি চার্জ আগেই পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে 💥💥

🌸বিশ্বাস🌸💫💫মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, মা তুমি নিয়ে নাও।💫...
28/10/2021

🌸বিশ্বাস🌸

💫💫মানুষটার সাথে সাক্ষাৎ বেইলি রোডে। মরিচ কিনবো, তাকে বললাম দুই হালি মরিচ দিবেন আমাকে। বললেন, মা তুমি নিয়ে নাও।

💫💫ঝাল হাতে লেগে যাবে জন্য নিজে হাত দিতে ভয় পাচ্ছিলাম।

💫💫পরে বললেন চোখে দেখেন না উনি।
অনেক আশ্চর্যের ব্যাপার তাইনা? চোখে না দেখা সত্বেও মানুষ কে বিশ্বাস করে ব্যবসা করে যাচ্ছেন। অথচ আমরা বছরের পর বছর পার করেও অনেক কে বিশ্বাস করতে পারিনা।
চাচার জন্য অনেক দোয়া।

(কপি)

যাদের মনে প্রশ্ন জাগছে এরকম ভাবে পরিষ্কার কি করে করলাম, তাদের জন্যে-•১ লিটার ফুটন্ত Distilled water নিয়েছি• তাতে ২:১ অনু...
26/10/2021

যাদের মনে প্রশ্ন জাগছে এরকম ভাবে পরিষ্কার কি করে করলাম, তাদের জন্যে-

•১ লিটার ফুটন্ত Distilled water নিয়েছি

• তাতে ২:১ অনুপাতে white vinegar এবং বেকিং সোডা যোগ করেছি

•এবার এর সাথে ২ কাপ কোকাকোলা যোগ করেছি

•তার মধ্যে আদ্ধেক টা পাতি লেবু এবং যে কোন লিক্যুইড dishwasher gel দিয়েছি

•পুরো মিক্সচারটা ভালো করে মিশিয়ে তাতে frying pan টা ৪৫ মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এক চিমটে chlorine দিয়েছিলাম ঝকঝকে করার জন্যে

•এর পর toothbrush দিয়ে ভালো করে ঘষে আবার ২৫ মিনিট ডুবিয়ে রেখেছিলাম ঐ solution এর মধ্যে

• এবার প্যানটাকে তুলে ধুয়ে নিয়ে দেখলাম একই রকম রয়ে গেল, তখন বাজার থেকে আর একটা নতুন প্যান কিনে এনে এরকম ভাবে ছবি তুলে পোষ্ট করলাম 😊

Thank you 🙏

এতো মনোযোগ দিয়ে পোস্ট টা পড়ার জন্য। 😜
😜😜😜😜😜

(কপি)

Huda Moji Lipstick (5in 1)
24/10/2021

Huda Moji Lipstick (5in 1)

বাকী সব বাদ দিলাম কিন্তু দর্জি টা এ জীবনে মনের মতো পাইলাম না কোনো দিন একটা কিছু ঠিকঠাক বানাতো পারলো না🤦‍♀️
23/10/2021

বাকী সব বাদ দিলাম কিন্তু দর্জি টা এ জীবনে মনের মতো পাইলাম না কোনো দিন একটা কিছু ঠিকঠাক বানাতো পারলো না🤦‍♀️

Derol  Capsule velvet lipstick 💄Available Now_______ ঠোঁট কালো হয়না। দেওয়ার পর মনেই হয়না কিছু দিয়েছি। অনেক সফট লাগে।...
22/10/2021

Derol Capsule velvet lipstick 💄

Available Now_______

ঠোঁট কালো হয়না। দেওয়ার পর মনেই হয়না কিছু দিয়েছি। অনেক সফট লাগে। ভেসলিনের কাজ করে।ঠোঁটে dry ফিল হয়না। স্মেল খুবই সুন্দর

😍 একদম ছোট আর চাইলে পুরো বক্সই easily carry করা যাবে,একদম ট্রাভেল ফ্রেন্ডলী..
🥰 লালচে, গোলাপী, কফি কালার, নুড কালার সব টাইপের কালারের কম্বিনেশনে একটা ম্যাজিক বক্স এটা..
😍মুছে ফেলার পরও ঠোঁটে হালকা shade থেকে যায়,জোস এক একটা ক্যাপসুল.
ভেলভেট টাইপ feel হয় ঠোঁটে দেওয়ার পর..

বাসায় রান্না করতে আলসেমি লাগছে, ফুডপান্ডায় অর্ডার দেই। খাবার চলে আসে। বার্গার, চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি - কত ক...
21/10/2021

বাসায় রান্না করতে আলসেমি লাগছে, ফুডপান্ডায় অর্ডার দেই। খাবার চলে আসে। বার্গার, চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি - কত কি!!!

অর্ডারের লোক টা মোটামুটি সময় মতো খাবার দিয়ে যায়।

ক্ষুধা তারও লাগে। কিন্তু সে আরাম করে লাঞ্চ করতে পারে না। সময়, টাকা কোনোটাই কুলায় না।

"ভাই চটপটি কত করে?"

"৩০ টাকা"

অনেকক্ষন নীরব থেকে সে বলে, "হাফ প্লেট দেয়া যাবে?"

সে লাঞ্চ সারছে হাফ প্লেট চটপটি দিয়ে। দ্রুত লাঞ্চ সারছে। ডেলিভারিতে দেরী করা যাবে না!!!

অথচ তাদের বিল টা আমরা দিতে কার্পন্য বোধ করি। আমাদের মানুষ হওয়াটা জরুরি।
সম্মান সেই সব ভাই দের প্রতি 💜

(সংগৃহীত)

Address

ECB Chottar, Section/12, Mirpur
Dhaka
1216

Telephone

+8801717184245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opa's collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opa's collection:

Share