Nakshaa -নকশা

Nakshaa -নকশা নামাজের জন্য বেষ্ট হিজাব পাবেন নকশা তে❤️❤️

Eid Al-Fitr Mubarak 🌙May this Eid brings peace, joy and victory in your life 🖤তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
20/03/2026

Eid Al-Fitr Mubarak 🌙

May this Eid brings peace, joy and victory in your life 🖤

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় ও আরামদায়ক এবং সময় বাচিয়ে দেওয়ার মতো একটি পোশাক হচ্ছে খিমার; Nakshaa এর খিমার হাতে প...
25/12/2025

পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় ও আরামদায়ক এবং সময় বাচিয়ে দেওয়ার মতো একটি পোশাক হচ্ছে খিমার;
Nakshaa এর খিমার হাতে পেয়ে খুশি হয় নাই এমন আপু খুব কমই আছে।

🌺 হঠাৎ বাসায় মেহমান এলে দ্রুত রেডি হওয়া যায়।
🌺 বাহিরে বের হতে দ্রুত রেডি হওয়ার জন্য বেষ্ট অপশন
🌺 মোটা - স্লিম সব আপুরাই পরতে পারবেন। ফ্রি সাইজ।
🌺 খিমারের সাথে এটাচ নিকাব এবং ইউনিক স্লিভ
🌺বাসায় নন মাহরাম সামনে পরিধানের জন্য
🌺 সামনে পেছনে রাউন্ড কাট হওয়াতে এটা দেখতেও বেশ সুন্দর লাগে।
🌺 প্লাজো, স্কার্ট কিংবা আবায়ার সাথে অনায়াসেই মানিয়ে যায়
🌺হাতে ইলাস্টিক দিয়ে সুন্দর ফুল ডিজাইন করা।

ভিডিওটিতে বেশ কয়েকটি খিমার কালেকশন দেখানো হয়েছে; আপনার পছন্দের খিমারটি অর্ডার করার জন্য প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন:

🌺 সরাসরি ফোনে অর্ডার করার জন্য কল করুনঃ 01891991053

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।একটা ত...
07/07/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।

আপনাদের জীবনের এমন কোন ঘটনা কি আছে? আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন? নাকি স্বামী হিসেবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন?

কমেন্টে জানাতে পারেন। কথা বললে বোঝা ভাগ হয়।
মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত।
Copied

আল্লাহর  এর সাথে একটি নবজাতকের কথোপকথন! একটি শিশুটি আল্লাহ কে  জিজ্ঞাসা করেছিল, "তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল প...
30/06/2025

আল্লাহর এর সাথে একটি নবজাতকের কথোপকথন!

একটি শিশুটি আল্লাহ কে জিজ্ঞাসা করেছিল, "তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কীভাবে বাঁচব?"

আল্লাহ বললেন, "তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে।"

শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করেছিল, "তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমাকে খুশী হতে গান ও হাসি ছাড়া কিছুই করার দরকার নেই .."

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন।

আবার ছোট বাচ্চাটি জিজ্ঞাসা করেছিল, "ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি কীভাবে বুঝতে সক্ষম হব?"

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শুনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার ফেরেশতা তোমাকে কীভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দেবে।"

"এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাই তখন আমি কী করব?"

আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা রা তোমার হাত এক সাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করবে তা শিখিয়ে দেবেন।"

"কে আমাকে রক্ষা করবে?
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে রক্ষা করবেন যদিও এর অর্থ হ'ল তার জীবন ঝুঁকিপূর্ণ।"

"তবে আমি সর্বদা দু: খিত থাকবো কারণ আপনাকে আর দেখতে পাব না।"

আল্লাহ বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি।"

এই মুহুর্তে বেহেশতে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে রব শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, "
মালিক, আমি যদি এখনই চলে যাই তবে দয়া করে আমাকে দুনিয়ার সেই ফেরেশতার নাম বলুন।"

আল্লাহ বললেন, "তুমি কেবল তাকে" মা "ডাকবে।

সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এতো সম্মান দিয়ে এবংএতো সুন্দর ভাষায় কথা বলেন তখন মা হওয়া টা নিসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। ❤️❤️
~~সুবাহানআল্লাহ
©️
#সংগৃহীত

এতদিন ছিলো মামুন - লায়লা। এখন পুরা টাইম লাইনে দুই সতীন 🥴🥴 আবার ও প্রমাণ হয়ে গেলো Social Media তে যা দেখা যায় বাস্তবে তার...
29/05/2025

এতদিন ছিলো মামুন - লায়লা। এখন পুরা টাইম লাইনে দুই সতীন 🥴🥴 আবার ও প্রমাণ হয়ে গেলো Social Media তে যা দেখা যায় বাস্তবে তার উল্টা। কারণ আমরা সবসময় মানুষকে ভালোটাই দেখাই। খারাপ দিক টা কেউ ই দেখাবে না। তাই কখনো কারো লাক্সারি লাইফ দেখে নিজের জীবন নিয়ে আফসোস করবেন না।

আগামীকাল ৭ এপ্রিল,  ‘গ্লোবাল স্ট্রাইক ফর গা*জা’ এর সাথে একাত্মতা পোষণ করে সবাই ফেসবুক অ্যাডস অফ রাখতে পারেন, সেটা বিশাল ...
06/04/2025

আগামীকাল ৭ এপ্রিল, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গা*জা’ এর সাথে একাত্মতা পোষণ করে সবাই ফেসবুক অ্যাডস অফ রাখতে পারেন, সেটা বিশাল বড় স্ট্রাইক হতে পারে।

11/03/2025

#আমাদের বাসায় যখন কোন যুবক আত্মীয় ছেলে বেড়াতে আসে। মায়ের আত্মীয় হোক আর বাবার আত্মীয়ই হোক। তখনই মায়ের মেজাজ হিমালয়ের সমান উঁচু হয়ে যায়। মা আমার রুমে এসে রাগে গজগজ করে বলতে থাকে,

"তুই আমার রুমে বেশী থাকবি। রাতেও আমার সাথেই ঘুমাবি। নিজেকে সেইফ রাখতে হয় জোয়ান ছেলে বাসায় থাকলে। এমন করে মিশবি না। অমন ভাবে চলবি না। দূরত্ব বজায় রাখবি।খালাতো ভাই,ফুফাতো ভাই,মামাতো ভাই হইছে তো কি হইছে?"

আমি মায়ের কথার কোন জবাব দিলাম না। বরং মাকে বললাম,

"মা আজ তোমাকে নিয়ে এক সেমিনারে যাবো। বিকেলে রেডি হয়ে থেকো।"

"কিসের সেমিনার? আমি বলি কী আর তুই বলিস কী? "

" তুমি বলছো চিনি। আমি বলছি গুড়। পার্থক্য এটাই। তবে সাদৃশ্য আছে। গেলেই বুঝবে মা।"

"তুই বলতে পারিস না?"

"নাহ। পারি না।"

"একটা আজব মেয়ে জন্ম দিয়েছি। যন্ত্রণা!"

"তোমরা মায়ের জাতটাও আর ও বেশী আজব!হুহ!"

বিকেলে আমার মাকে নিয়ে যথাসময়ে উপস্থিত হলাম। স্থান শাহবাগ পাবলিক লাইব্রেরীর সুফিয়া মিলনায়তন। সেমিনারের আয়োজন করেছে আমার পরিচিত এক বড় আপু। সব কন্যা সন্তানদের উদ্দেশ্যে করেই গঠিত তার সংগঠনের নাম 'কন্যাকাহন।' বিশাল হলরুমে একজন পুরুষ ও নেই।

শতশত নারী ও তাদের কন্যারা উপস্থিত। স্টেজ সবার জন্যই উম্মুক্ত। সব মায়েরা ছোটবেলায় কোন সম্পর্কের কার দ্বারা, কিভাবে, কেমন করে যৌন হয়রানির শিকার হয়েছে,তা অবলীলায় বলছে। আমার মা একটু উসখুস করছে। আমি মাকে সহজ করে দিয়ে নিসংকোচে বললাম,

" মা যাও। যা লজ্জায় কোনদিন কাউকে বলতে পারনি। তা এখানে বলে, সেই শিশুমনের গোপন চাপাক্ষোভ আর ঘৃণার সমাধি দাও।"

মা মুখকে কাঁচুমাচু করে বলল,

"নাহ থাক! বলে কি হবে সবার সামনে। আর এখন যা বোঝার বুঝেছি।"

মাকে জোর করলাম না আর। বুঝলাম মা নিজের মেয়ের সামনে বলতে পারবে না।

বাসায় এসে মাকে বললাম,

"এই আপুটা এখন যেমন সুন্দর! ছোটবেলায় নাকি আরও বেশী সুন্দর ছিলো। তাই নিকট আত্মীয়, দূরাত্মীয় কারো নখের আর ঠোঁটের ছোবল থেকে রেহাই পায়নি তার তুলতুলে শরীরখানি। কাউকে বলতেও পারেনি লজ্জা আর আড়ষ্টতার জন্য। উনার ও দুই মেয়ে আছে এখন। তাই নিজের জীবনাভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিল কন্যাশিশু ও নারীদের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক একটি সংগঠন গড়ে তুলবে। আমিও এর মেম্বার। চাইলে তুমিও হতে পার।"

"বুঝলাম। আমাকে যুক্ত করে দিস। নারী জীবনের নানাকিছু সম্পর্কে জানতে পারবো।"

"মা, তুমি সেমিনারে গিয়ে কি বুঝলে এবার বলতো?"

"শুন আসলে আমরা মায়েরা কিংবা বড়রা, কন্যা সন্তান ছোট থাকতে,কখনো চিন্তাই করতে পারি না যে, ওই কচি বয়সেই কোলে নেওয়া,বাজারে নেওয়া,আদর করা,ড্রেস চেঞ্জ করা,গোসল করানো,একটু খেয়াল রাখার অজুহাতে নিজের চেনা পুরুষ লোকেরাই যৌন নিপীড়ন করে মেয়ে শিশুদের। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আজ এই সেমিনারে না গেলে উপলব্ধিই করতে পারতাম না।

এতদিন মনে মনে ভাবতাম, হয়তো আমার মত বাল্যবেলায় অল্পসংখক মেয়েরাই এমন এবিউজের শিকার হয়েছে। কিন্তু আমি বিস্মিত হয়ে গিয়েছি। যখন দেখলাম, তোর ওই আপুটা মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে যখন বলল,

আজ এই মঞ্চে বসা একজন বিবাহিত নারীও ও কি আছেন,যিনি ছোটবেলায় এমন বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হননি? হয়তো কম নয়তো বেশী?

ঘাড় ঘুরিয়ে সবার দিকে লক্ষ্য করে দেখলাম, একজন নারীর হাত ও উপরে উঠেনি।
হায় খোদা!তখন আমার হৃৎপিণ্ডটা সেই শিশুবেলার মত আবারও কেঁপে উঠলো।"

"রাইট মা। প্রতিটি মা,বাবারা নিজে সতর্ক হয়, আর মেয়েকেও সতর্ক থাকতে বলে ঠিক সেই বয়সে,
যেই বয়সে বলার প্রয়োজন পড়ে না।তখনতো নিজেই নিজের প্রতি খেয়াল রাখতে পারে একজন মেয়ে। এই যে তুমি সবসময় বাসায় কোন ছেলে আসলেই অস্থির হয়ে যাও আমার নিরাপত্তা নিয়ে। তখন বেশ রাগ হয় আমার মা। আরেহ! এখন ত আমিই আমার ভালোমন্দ রিয়েলাইজ করার মত যথেষ্ট বয়স হয়েছে। এমনকি কার সাথে কি রকম দূরত্ব রেখে চলতে হবে তাও বুঝি। যখন বেশ ছোট ছিলাম,তখন ত এমন করে খেয়াল রাখনি। আর সেই সুযোগেই সামান্য হলেও কী এবিউজের শিকার হইনি? হয়েছি মা।"

মা ক্ষেপে গেল শুনে।
"কিহ?তুই আমাকে বলিসনি কেন?কোন জানোয়ার আমার মেয়ের গায়ে হাত দিয়েছে নাম বল?"

"দূর মা। বাংলা সিনেমার মত ডায়ালগ দিওনা। তুমি পেরেছ তোমার সময়ে বলতে?
৫ - ৭ বছর বয়সে কেউ বলতে পারে?৮-১৩ বছর বয়সেও লজ্জায়,ভয়ে,সংকোচে বলতে পারেনা কোন মেয়ে।
আমাদের দেশে প্রায় ৭০ শতাংশ কন্যাশিশু নিজের পরিবারের মধ্যেই শারীরিক নির্যাতনের শিকার হয়। এটা জেনে রাখো।"

"নাহ। এটা জানতামনারে মা।"
করুণ চাহনিতে নিরীহ সুরে বলল আমার মা।

"শুননি,আপুটা কি বলছে?কন্যাশিশুদের জন্য নিজের বাসাটাই সবচেয়ে বেশী অনিরাপদ।"

"মারে এটাত বুঝিনি তখন। এখন থেকে চেনা অচেনা সবাইকে অনুরোধ করবো যেন কন্যাশিশুকে একা কারো কাছে না দেয়। সে চাচা,মামা, খালাতো, মামাতো ভাই যেই হোক না কেন।"

" ধন্যবাদ মা। আজকের সেমিনারের মূল মেসেজ এটাই ছিল। কন্যাশিশুদের দিকে যেন মায়েরা বিশেষভাবে খেয়াল রাখে। যেকোন পুরুষের বা ছেলের কাছে একা কিছুতেই যেন না রাখে। সেই ব্যক্তি, হোক ভাই,হোক চাচা। এই পৃথিবীতে একমাত্র মা ছাড়া কন্যাসন্তানের জন্য কেউই নিরাপদ নয়। সে যত কাছের কেউই হোকনা কেন। শিশুবয়স ও বাল্যবয়স, এই দুই বয়সেই খেয়াল রাখতে হবে,নিজের কন্যাকে সুরক্ষিত রাখতে চাইলে।"

"তুই নারীদের নিয়ে এমন কোন সেমিনার হলেই আমাকে নিয়ে যাস কিন্তু।"

"অবশ্যই মা। আমার বিয়ের পর মেয়ে হলে আমি সারাক্ষণ চোখে চোখে রাখবো।"

"তাই করিস মা। আল্লাগো! আমার ছোটবেলার কিছু মুহূর্তের কথা মনে পড়লে এখনো গা গুলিয়ে আসে। শিউরে উঠি!"

"থাক মা। বাদ দাও। বরং প্রার্থনা করো, মরচে ধরা বিবেকগুলোর দেয়াল থেকে যেন খসে পড়ে সেই পশুদের ইতর আর অসভ্য দৃষ্টিভঙ্গির পলেস্তারা। আর আমি থেকে তুমি,তুমি থেকে তারা,তারা থেকে অনেক,সেই অনেক থেকে সব মায়েরাই শুনবে, জানবে, সচেতন হবে ধীরে ধীরে। "

এভাবেই একদিন পৃথিবীর সব কন্যাশিশুরা সুরক্ষিত থাকবে। নির্ভয়ে ঘরের আঙিনায় রঙিন প্রজাপতির মতো ছুটে বেড়াবে। কন্যাশিশুদের খলবল করা নিষ্পাপ হাসিতে মুখরিত হবে চারপাশ। সুস্থ ও প্রাণময় হয়ে বেড়ে উঠবে জগতের সকল মায়ের কন্যাসন্তানেরা।

কন্যাকাহন

✍️ রেহানা_পুতুল

#লিখালিখি

06/03/2025

🪻 মাহে রমাজান স্পেশাল সালাত হিজাব 🪻

√√ নামাজের হিজাব, লং এবং শর্ট খিমার ( ২ মিনিটে বাইরে যাওয়ার জন্য রেডি)
মেটারিয়াল: ভয়েল কাপড় ( সুতি), চায়না লিলেন
সাইজ : ফ্রি সাইজ
লম্বা: ৩৬-৩৮, ৪৭/ ৫০/৫৬
ঘের :১১০-১২০ এবং ১৩০- ১৬০

|| আমাদের কাপড়ের কোয়ালিটি সবসময়ই আমরা বেস্ট টা দেওয়ার চেষ্টা করি।

|| দুই সাইড থেকে কানের চুল বের হবে না

__ তাই দেরি না করে এখনই আপনার পছন্দের হিজাবটি অর্ডার করে ফেলুন আমাদের পেইজে।

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৭০ টাকা

ঢাকার সাব এরিয়া তে ডেলিভারি চার্জ (১০০- ১২০) টাকা
ঢাকার বাইরের ডেলিভারি চার্জ ১৫০ টাকা
ঢাকার বাইরে এবং সাব এরিয়া তে অবশ্যই ডেলিভারি চার্জ এডভান্স করে অর্ডার করতে হবে।

প্রতিটার প্রাইজ কেপশনে দেওয়া।

৫ মিনিট নয় ৫ সেকেন্ডে রেডি হবার পারফেক্ট ড্রেস - পকেট নিকাব লং এবং শর্ট ২ রকমেরই হবে খিমার।এই গরমে বিভিন্ন কারনে আপনার হ...
06/03/2025

৫ মিনিট নয় ৫ সেকেন্ডে রেডি হবার পারফেক্ট ড্রেস - পকেট নিকাব লং এবং শর্ট ২ রকমেরই হবে খিমার।
এই গরমে বিভিন্ন কারনে আপনার হুটহাট বাহিরে বের হতে হয় বা আপনার বাচ্চাকে স্কুলে/ মাদ্রাসায় দিয়ে আসতে হয়। কিন্তু এই কঠিন গরমের মৌসুমে পর্দা মেইনটেইন করে বাহিরে বের হবার জন্য প্রতিবার বোরখা পরিধান করে তার উপর হিজাব বাধা অনেক কষ্টকর এবং সময়ের ব্যাপার। তাই আপনার এ সমস্যার সমাধানের জন্য পকেট নিকাব খিমার।

ফেব্রিকঃ প্রিমিয়াম কোয়ালিটি চায়না লিলেন।(ইম্পোর্টেড, কোয়ালিটি গ্যারান্টেড) ফেব্রিকটা খুবই সুন্দর, সামার ফ্রেন্ডলি, গায়ের সাথে লেগে থাকেনা, লাইট ওয়েট।

৫ মিনিট নয় ৫ সেকেন্ডে রেডি হবার পারফেক্ট ড্রেস - পকেট নিকাব লং এবং শর্ট ২ রকমেরই হবে খিমার।এই গরমে বিভিন্ন কারনে আপনার হ...
05/03/2025

৫ মিনিট নয় ৫ সেকেন্ডে রেডি হবার পারফেক্ট ড্রেস - পকেট নিকাব লং এবং শর্ট ২ রকমেরই হবে খিমার।
এই গরমে বিভিন্ন কারনে আপনার হুটহাট বাহিরে বের হতে হয় বা আপনার বাচ্চাকে স্কুলে/ মাদ্রাসায় দিয়ে আসতে হয়। কিন্তু এই কঠিন গরমের মৌসুমে পর্দা মেইনটেইন করে বাহিরে বের হবার জন্য প্রতিবার বোরখা পরিধান করে তার উপর হিজাব বাধা অনেক কষ্টকর এবং সময়ের ব্যাপার। তাই আপনার এ সমস্যার সমাধানের জন্য পকেট নিকাব খিমার।
ফেব্রিকঃ প্রিমিয়াম কোয়ালিটি চায়না লিলেন।(ইম্পোর্টেড, কোয়ালিটি গ্যারান্টেড) ফেব্রিকটা খুবই সুন্দর, সামার ফ্রেন্ডলি, গায়ের সাথে লেগে থাকেনা, লাইট ওয়েট।

🪻 মাহে রমাজান স্পেশাল সালাত হিজাব 🪻√√ নামাজের হিজাব মেটারিয়াল: ভয়েল কাপড় ( সুতি)সাইজ : ফ্রি সাইজলম্বা: ৩৬-৩৮ঘের :১১০-১২০...
04/03/2025

🪻 মাহে রমাজান স্পেশাল সালাত হিজাব 🪻

√√ নামাজের হিজাব
মেটারিয়াল: ভয়েল কাপড় ( সুতি)
সাইজ : ফ্রি সাইজ
লম্বা: ৩৬-৩৮
ঘের :১১০-১২০

|| আমাদের কাপড়ের কোয়ালিটি সবসময়ই আমরা বেস্ট টা দেওয়ার চেষ্টা করি।

|| দুই সাইড থেকে কানের চুল বের হবে না

__ তাই দেরি না করে এখনই আপনার পছন্দের হিজাবটি অর্ডার করে ফেলুন আমাদের পেইজে।

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৭০ টাকা

ঢাকার সাব এরিয়া তে ডেলিভারি চার্জ (১০০- ১২০) টাকা
ঢাকার বাইরের ডেলিভারি চার্জ ১৫০ টাকা
ঢাকার বাইরে এবং সাব এরিয়া তে অবশ্যই ডেলিভারি চার্জ এডভান্স করে অর্ডার করতে হবে।

প্রতিটার প্রাইজ কেপশনে দেওয়া।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nakshaa -নকশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share