25/07/2026
স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে একটু সতর্ক থাকবেন। এদের কর্ম-কান্ড দেখে মাথা আউলায়ে গেছে।😰 সমুদ্র-পাহাড় ঘুরতে যতবার আসবেন, ততবারই নিজেকে সদ্য বিবাহিত দম্পতি মনে হতেই পারে। মনে হতে পারে মধুচন্দ্রিমায় এসেছেন। রোমান্স করার ইচ্ছে অস্বাভাবিক নয়। বিশেষ করে নবদম্পতি..
কন্ট্রোল 🙏
যে হোটেল বা রিসোর্টে উঠছেন...আপনাদের বেডরুম, ওয়াশরুমে গোপন ক্যামেরা আদৌ আছে কীনা নিশ্চিত হোন। মাফ করবেন, তবুও বলি বেস্ট হয় ফিজিক্যাল না করাই।
খুব এক্সপেন্সিভ কোন হোটেলে উঠলেই যে, নিরাপদ। এই ভেবে আসলে স্বস্তিরও শ্বাস ফেলারও সুযোগ নেই।
কয়েকদিন আগে এক পর্যটক দম্পতি Meghmaloti Homestay নামের শ্রীমঙ্গলের একটি রিসোর্টে উঠেছিলো।
সেখানকার স্টাফরা তাদের অন্তরঙ্গ মূহুর্তের ছবি/ভিডিও গোপনে ধারণ করে। পরে ব্ল্যাকমেইল করে টাকা দাবী করেছিলো।
বিশ্বকাপ চলায় এটা নিয়ে সেভাবে লেখালেখি হয়নি। সবার চোখেও পড়েনি।
রিসোর্টটি দ্রুত পেজটা ডিএকটিভ করে ফেলে। আজকে দেখলাম, নাম চেঞ্জ করে 'বেলাশেষে-Belasheshe' নামে অনলাইনে এসেছে। দয়া করে কেউ এই রিসোর্টে যাবেন না।
রিসোর্ট মালিক কখনও চাইবেনা, উনাদের কোটি টাকার বিজনেস এভাবে নষ্ট হোক। স্টাফরাই এসব করে থাকে। কিন্তু কথা হচ্ছে এই ঘটনায় প্রকৃত অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত রিসোর্টের কার্যক্রম স্থগিত থাকা উচিত ছিলো। তাদের উচিত ছিলো এই ব্যাপারে কমপ্লিট একটি ব্যাখা দেওয়া। তা না করে দ্রুত রিসোর্টের নাম পরিবর্তন, করে তারা ছলনার আশ্রয় নিয়েছে।
যাইহোক, এরকম পরিস্থিতিতে পড়লে আপনি যত বড়ই ক্ষমতা কিংবা বিত্তবান হোন না কেন! মোকাবেলা করাটা খুব টাফ।
সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই ঘটনাটি নিয়ে প্লীজ সংবাদ করুন। দেশের পর্যটন শিল্পের সাথে জড়িত ভাইদেরও উচিত পর্যটন শিল্প বাঁচাতে, কর্মী নিয়োগে সর্তকতা এবং এসব ঘটনায় জোর প্রতিবাদ জানানো।
কমেন্টে ডিটেইলস দিচ্ছি। পোস্টটা শে--য়া--র করে দিন।🙏
- অন্তর মাশঊদ
゚