11/05/2026
গতকাল 'শ্রী’S' (SREE'S) জুয়েলারি স্টোরের পক্ষ থেকে পালিত হলো মাতৃ - সম্মাননা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সমাজের পাশে দাঁড়াতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন সম্মানীয়া মা ও বিশিষ্ট মহিলারা। তাঁদের মূল্যবান উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছে। আমরা তাঁদের বরণ করে নিয়ে সামান্য সংবর্ধনা জ্ঞাপন করার সৌভাগ্য অর্জন করেছি। 🙏
আমাদের আমন্ত্রিত এই মায়েদের পবিত্র হাত দিয়েই আমরা কিছু দরিদ্র ও অসহায় মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি। তাঁদের হাসিমুখ আমাদের আগামীর পথ চলায় অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। 🌸