18/04/2025
Sajib Jewellers
22K হলমার্ক শাখা ও আয়স্ত 💍
ওজন:২ভরি৫আনা👌
১৮-০৪-২০২৫ ডেলিভারির কিছু অংশ।
আমাদের শ্রদ্ধেয় কাস্টমার সৌরভ দাদার সহধর্মিণীর জন্য বানানো হইছে 😍🥰
আজ দাদার শুভ বিবাহ 🎇🎆
👸💘🤴
সবাই দাদার জন্য আর্শীবাদ করবেন🙏
🕉️🕉️সনাতন ধর্মে সিঁদুরের মতো শাঁখা-পলারও বিশেষ গুরুত্ব রয়েছে। বিবাহিত মহিলারা শাঁখা-পলা পরেন। হিন্দু শাস্ত্র অনুসারে, শাঁখা-পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা শাঁখা-পলা পরলে, তার স্বামীর মঙ্গল হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি- প্রথা। 🕉️🕉️
🔱🔱🕉️শাঁখা পরার পৌরাণিক ব্যাখ্যা🕉️🔱🔱
ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাঁখার ব্যবহার শুরু হয়। সেই সময়ে শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ট হয়ে যায়। স্বর্গের দেবতারা শঙ্খাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরণাপন্ন হন বিষ্ণুর। বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী, নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন। তুলসীর প্রার্থনায় নারায়ণ সারা দিলেও, শঙ্খাসুরকে ফিরিয়ে দেওয়ার মনোবাঞ্ছা পূরণ করতে পারেন না। তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসাবে তারই হাড় দিয়ে এই শাঁখা তৈরি করেন এবং তুলসীকে দেন। সেই থেকেই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পরা শুরু করেন🙏🙏
সজীব জুয়েলার্সের 👑👑
পক্ষ থেকে আপনার নতুন সংসার জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 🌹💙🌹
ভালো থাকুন, সুস্থ থাকুন।😊
এটাই আমাদের একমাত্র কাম্য 🙏