08/07/2026
একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে ছড়িয়ে দিতে হলে সবচেয়ে আগে দরকার নিজের গল্পগুলো শেয়ার করা, হোক তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে।
একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ তার কাজের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্যের গল্প। নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছাতে হলে শুধু কাজ করলেই হবে না—তৈরি করতে হবে এমন সব গল্প, যা অনুপ্রেরণা জোগাবে অন্যদের। আর সেই গল্প তৈরি হয় একনিষ্ঠ পরিশ্রম, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে।
আমি বিশ্বাস করি, একজন উদ্যোক্তা তখনই প্রকৃত সফল হন, যখন তার জীবনের গল্প অন্য কাউকে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাতে এবং সেই পথে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে।
আমার উদ্যোগঃ Ronger Jhapi Food, Painting & Handicrafts Training Center
#দেশীয়_ফ্যাশন