25/05/2026
মেহেদির ডার্ক কালার আনতে করণীয় 🌿
অনেকেই ভাবেন মেহেদি ১০–১২ ঘণ্টা হাতে রাখলেই খুব ডার্ক কালার আসবে। কিন্তু আসল বিষয় হলো — মেহেদি যতক্ষণ রাখছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো পরের যত্ন ✨
✔️ মেহেদি ৬ ঘণ্টা হাতেই রাখলেও সুন্দর ডার্ক কালার পাওয়া সম্ভব, যদি প্রথম ২৪ ঘণ্টা হাতে বেশি পানি না লাগে।
✔️ পানি লাগানোর প্রয়োজন হলে আগে হাতে সরিষার তেল ব্যবহার করুন। এতে মেহেদির রঙ আরও গাঢ় হয় এবং হাতে অনেকদিন সুন্দরভাবে থাকে 🤎
✔️ সবার শরীরের তাপমাত্রা (body temperature) ও skin type একরকম না, তাই সবার হাতে একই রকম colour আসে না। কারো হাতে খুব ডার্ক আসে, আবার কারো একটু হালকা আসে — এটা একদম স্বাভাবিক।
✔️ নখে মেহেদি ৩–৪ বার ব্যবহার করলে ধীরে ধীরে অনেক সুন্দর ও গাঢ় রঙ আসে ✨
সবাইকে একইভাবে যত্ন নিয়ে মেহেদি তৈরি করে দেওয়া হয়, কিন্তু উপরোক্ত কারণগুলোর জন্য একেকজনের হাতে একেক রকম শেড আসে। তাই ভালো colour পেতে after care ঠিকভাবে follow করা খুবই গুরুত্বপূর্ণ 🌿🤎