11/05/2026
পার্সেল দেওয়ার সময় আপনারা ঠিকই বলেন, আপু পার্সেলটা ঠিকমতো প্যাক করবেন যেন না ভাঙ্গে।
কিন্তু কোনো কারণবশত ঠিক একই পার্সেলটা যখন বেক আসে তখন আপনাদের বিবেকে একটু বাঁধে না যে পার্সেলটা একটু ভালোভাবে প্যাক করে দিই।
এখানে বক্সের দামটাই ২৮ টাকা।
বাবল পলির দাম বাদ দিলাম।
আর চুড়ি গুলোর অবস্থা আরো বেহাল।
কাঁচের চুড়ি অর্ডার করার আগে, আপনি আপনার চুড়ির সাইজ ভালো ভাবে জেনে নিবেন।
একটা ছোট্ট বিজনেসকে আপনার একটা রিটার্ন পার্সেল লসে ডুবাই দিতে পারে।