13/04/2026
আস্সালামুআলাইকুম,
সম্মানিত গ্রাহক,
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
আমার পেইজে আমি আর ক্যাশ অন ডেলিভারি দিবো না।
আমাকে কেউ আর ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না।
**এখন থেকে অর্ডার করতে হলে আপনার নির্ধারিত প্রোডাক্ট প্রাইজ এর থেকে অর্ধেক টাকা বিকাশ করবেন, আর বাকি টুকু ডেলিভারি দেওয়ার পরে দিয়ে দিবেন ডেলিভারি ম্যান এর কাছে।
যদি বিশ্বাস করতে পারেন, তাহলে অর্ডার দিবেন, আর না হলে অর্ডার দেওয়ার কোন দরকার নেই।**
রাইডার আপনাদের জন্য সারাদিন অপেক্ষা করে,আপনারা ফোন রিসিভ করেন না। সামনে আসেন না।পেইজ থেকে ফোন দিলে, মেসেজ দিলে, কোন রেসপন্স দেন না।
এইসব কেমন আচরণ! আসলে আপনারা এমন করেন কেন? আপনার প্রোডাক্ট দেখে ভালো না লাগলে, ডেলিভারি ম্যান কে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন।
শুধু শুধু অযথা হয়রানি করেন কেন!!
২ দিন ৩ বার আপনার বাসা থেকে ঘুরে আসে, আপনাদের কোন খবরই নেই।
আমাদেরও ঘর সংসার, পড়াশুনা জীবনে বিভিন্ন কাজ থাকে , এত কিছু র মধ্যে যদি আমরা খেয়াল রেখো, আপনাদের কাছে আমাদের প্রোডাক্ট পাঠাতে পারি, তাহলে আপনারা কেন রিসিভ করতে পারবো না।
হ্যাঁ, বিজনেস করি এটা আমার দায়িত্ব, আপনাদের কি কাস্টমার হিসেবে কোন দায়িত্ব নেই। আপনার একটা পার্সেল এর জন্য ৩-৪ জন মানুষ দুশ্চিন্ত ভোগে, অন্তত মানুষ হিসেবে নিজের দায়িত্বটা পালন করুন প্লিজ।
আমরা তো আপনাকে জোর করে পণ্যটা অর্ডার করতে বলিনি, আপনাদের পছন্দ হলে আপনারা নিজের ইচ্ছাতেই অর্ডার করেন, তাহলে এসব ভোগান্তি কেন আমরা ভুকবো। এরপর থেকে কেউ এমন করলে তার নাম,ফোন নাম্বার, ঠিকানা, আমাদের ইনবক্সের মেসেজ সবকিছু এখানে পাবলিশ করে দেবো।
ধ্যনবাদ।