11/06/2025
চিঠি: পিহুর পথচলা শুরু🌿
প্রিয়জন,
পাখির ডাক যখন ভোরের নিঃশব্দতাকে ভেঙে দেয়, তখন এক নতুন দিনের সূচনা হয়। ঠিক তেমনি এক নতুন স্বপ্নের ডানায় ভর করে 🌼“পিহু”🌼আসছে তোমাদের মাঝে — একটুখানি সৌন্দর্য, একটুখানি নিজস্বতা আর অনেকখানি ভালোবাসা নিয়ে।
পিহু শুধু একটি নাম নয় — এটি এক অনুভব, এক আহ্বান। পাখির ডাকে যেমন থাকে মধুরতা, তেমনি আমাদের প্রতিটি হস্তনির্মিত গহনা, হাতে আঁকা শাড়ি কিংবা পোশাকে থাকবে সেই মায়াবী ছোঁয়া।
প্রকৃতি যেমন তার প্রতিটি রঙে নিখুঁত, তেমনি আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটি সৃষ্টিতে এনে দিতে একটুকরো নিজস্বতা ও আবেগের ছোঁয়া।
পাখির ডাক যেমন মনে করিয়ে দেয় জীবনের সজীবতা, ঠিক তেমনই “পিহু” হয়ে উঠুক তোমার সাজের এক সহজাত সঙ্গী। এখান থেকে শুরু হবে এক নতুন পথচলা—হাতের তৈরি গয়না, রঙে রাঙানো শাড়ি আর পোশাকে সাজানো এক ভালোবাসার জগৎ।
শুরুটা ছোট হলেও স্বপ্নটা বিশাল।প্রকৃতির মতো সহজ আর আপন কিছু তুলে ধরার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছি আজ।
তোমাদের পাশে থাকা, ভালোবাসা আর আশীর্বাদই হোক আমাদের পথচলার পাথেয়।
পিহু ডেকেছে—তুমি কি শুনতে পাচ্ছো??
ভালোবাসা নিয়েই,
পিহু 🌿