টুকি টাকি

টুকি টাকি Tukii Takii is an online store, where Designer collections are defined for your satisfaction.

যত্নে থাকুক গয়নাগয়নার কদর প্রাচীনকাল থেকেই। রাজা-রানির আমলে পুরুষেরাও সুসজ্জিত থাকত ভারী ভারী গয়নায়। একুশ শতকে অবশ্য গয়ন...
14/11/2025

যত্নে থাকুক গয়না

গয়নার কদর প্রাচীনকাল থেকেই। রাজা-রানির আমলে পুরুষেরাও সুসজ্জিত থাকত ভারী ভারী গয়নায়। একুশ শতকে অবশ্য গয়নার প্রায় সব তত্ত্ব নারীদের জন্যই। সৌন্দর্য প্রকাশ, ভালো লাগা, সাজে ভিন্নতা আনা—কারণ যা-ই হোক, গয়না পরেন প্রায় সবাই। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে চলছে গয়নার ফ্যাশন। নানা ধরনের গয়নার মধ্যে সোনা, রুপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গয়না যেমন আছে, তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গয়নাও বেশ জনপ্রিয়। গয়না যে ধরনের হোক না কেন, চাই নিয়মিত যত্ন।

👉 সোনার গয়না
ডিজাইনার রিপন কুমার জানান, সোনার গয়না সামান্য আঘাতে বেঁকে যায়। তাই এ দিকটি বিশেষ খেয়াল রাখতে হবে। সোনা অনেক দিনের পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা কমে যায়। উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে পানির মধ্যে একটু গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। এবার সোনার গয়নায় একটু টুথপেস্ট লাগিয়ে মিশ্রণটির মধ্যে কিছুক্ষণ রেখে, টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিন। দেখবেন আপনার গয়না আবার নতুনভাবে উজ্জ্বলতা ফিরে পেয়েছে। এরপরও যদি কালচে ভাব থেকে যায়, তাহলে দোকানে নিয়ে পলিশ করাতে পারেন।
ঢাকার পিংক সিটিতে জাভেরি গোল্ডের পরিচালক রিপন কুমার ঘোষ বলেন, ‘গয়না ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত। মেকআপ করার পর গয়না পরিধান করুন, যেন মেকআপের উপকরণ গয়নায় না লেগে যায়। একটু যত্ন নিলেই আপনার গয়না উজ্জ্বল থাকবে অনেক দিন।’

👉রুপার গয়না
রুপার গয়না সুন্দর রাখা বেশি কষ্টকর নয়। এ জন্য প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার ওপর ট্যালকম পাউডার লাগান। এরপর শুকনা সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। একটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, সোনার গয়নার বাক্সে রুপার গয়না রাখা ঠিক নয়। এতে রুপার রং নষ্ট হয়ে যেতে পারে।

👉পাথরের গয়না
ভারী কুন্দন, পাথর বসানো গয়না গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে ঘষে পরিষ্কার করলে গয়না ঝকঝকে হয়ে উঠবে।

👉মুক্তার গয়না
মুক্তার গয়না ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তবে খুব বেশি ময়লা হলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। মুক্তার গয়না প্লাস্টিকের ব্যাগে রাখা উচিত নয়।

👉গোল্ড প্লেটেড গয়না
এই গয়না ব্যবহার শেষে টিস্যু দিয়ে মুড়িয়ে যত্ন করে রাখতে হবে। গোল্ড প্লেটেড গয়না ব্যবহারের সুবিধা হচ্ছে কালো হয়ে গেলে সোনার দোকানে নিয়ে গেলে আবার রং করিয়ে নেওয়া যায়। রং করার পর নতুনের মতো দেখাবে।

👉ধাতব অ্যান্টিক গয়না
অ্যান্টিকের গয়না ব্যবহার না করলে বর্ণহীন দেখায়। তবে একফালি লেবু নিয়ে গয়না ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে ঝকঝক করবে।

👉হীরার গয়না
হীরার গয়না পরিষ্কার করতে হলে একটু টুথপেস্ট ব্রাশে নিয়ে ঘষে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিষ্কার করে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। হীরার গয়নার যত্ন নিলে নতুনের মতো দেখায়। সোনা, রুপা, হীরা ও মেটালের গয়না একই বাক্সে রাখা উচিত নয়। আলাদা আলাদা বাক্সে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে।

👉কাপড়ের গয়না
বিবিয়ানার ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘যত্ন না নিলে কাপড়ের গয়না বেশি দিন টিকে না। কাপড়ের গয়না ব্যবহারের পর তা ভালোভাবে বাতাসে শুকিয়ে তুলে রাখুন। এ ধরনের গয়না না ভেজালেই ভালো। ব্যবহারের পর বাতাসে শুকিয়ে কাপড়ের গয়না সংরক্ষণ করুন।’

👉মাটির গয়না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও মাটির গয়না ডিজাইনার নীলা রহমান বলেন, ‘মাটির গয়না বাতাস ঢুকবে না, এমন বাক্সে মুখ বন্ধ করে রাখুন। তুলা বা টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখলে আরও ভালো।’

সঠিক পরিচর্যায় আপনার শখের গয়নাটি থাকুক সব সময় নতুনের মতো উজ্জ্বল, সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী।

03/10/2025

নিজের নামে এমন সুন্দর নেকলেস/ব্রেসলেট বানাতে এখনই অর্ডার করে ফেলুন :)

12/08/2025

Time laps...

Be Careful 😁
04/07/2025

Be Careful 😁

যারা কথা বলার আগে কান্না চলে আসে তাদের জন্য এরকম দুল আনলে কেমন হয়🤔mention করো তোমার এমন ফ্রেন্ড কে😅😅
04/07/2025

যারা কথা বলার আগে কান্না চলে আসে তাদের জন্য এরকম দুল আনলে কেমন হয়🤔
mention করো তোমার এমন ফ্রেন্ড কে😅😅

ছবিতে কিছু খুঁজে পেলে আপনি লিজেন্ড... 😆
04/07/2025

ছবিতে কিছু খুঁজে পেলে আপনি লিজেন্ড... 😆

যত্নে থাকুক গয়না 🌿গয়নার কদর প্রাচীনকাল থেকেই। রাজা-রানির আমলে পুরুষেরাও সুসজ্জিত থাকত ভারী ভারী গয়নায়। একুশ শতকে অবশ্য গ...
04/07/2025

যত্নে থাকুক গয়না 🌿

গয়নার কদর প্রাচীনকাল থেকেই। রাজা-রানির আমলে পুরুষেরাও সুসজ্জিত থাকত ভারী ভারী গয়নায়। একুশ শতকে অবশ্য গয়নার প্রায় সব তত্ত্ব নারীদের জন্যই। সৌন্দর্য প্রকাশ, ভালো লাগা, সাজে ভিন্নতা আনা—কারণ যা-ই হোক, গয়না পরেন প্রায় সবাই। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে চলছে গয়নার ফ্যাশন। নানা ধরনের গয়নার মধ্যে সোনা, রুপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গয়না যেমন আছে, তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গয়নাও বেশ জনপ্রিয়। গয়না যে ধরনের হোক না কেন, চাই নিয়মিত যত্ন।

👉 সোনার গয়না
ডিজাইনার রিপন কুমার জানান, সোনার গয়না সামান্য আঘাতে বেঁকে যায়। তাই এ দিকটি বিশেষ খেয়াল রাখতে হবে। সোনা অনেক দিনের পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা কমে যায়। উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে পানির মধ্যে একটু গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। এবার সোনার গয়নায় একটু টুথপেস্ট লাগিয়ে মিশ্রণটির মধ্যে কিছুক্ষণ রেখে, টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিন। দেখবেন আপনার গয়না আবার নতুনভাবে উজ্জ্বলতা ফিরে পেয়েছে। এরপরও যদি কালচে ভাব থেকে যায়, তাহলে দোকানে নিয়ে পলিশ করাতে পারেন।
ঢাকার পিংক সিটিতে জাভেরি গোল্ডের পরিচালক রিপন কুমার ঘোষ বলেন, ‘গয়না ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত। মেকআপ করার পর গয়না পরিধান করুন, যেন মেকআপের উপকরণ গয়নায় না লেগে যায়। একটু যত্ন নিলেই আপনার গয়না উজ্জ্বল থাকবে অনেক দিন।’

👉রুপার গয়না
রুপার গয়না সুন্দর রাখা বেশি কষ্টকর নয়। এ জন্য প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার ওপর ট্যালকম পাউডার লাগান। এরপর শুকনা সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। একটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, সোনার গয়নার বাক্সে রুপার গয়না রাখা ঠিক নয়। এতে রুপার রং নষ্ট হয়ে যেতে পারে।

👉পাথরের গয়না
ভারী কুন্দন, পাথর বসানো গয়না গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে ঘষে পরিষ্কার করলে গয়না ঝকঝকে হয়ে উঠবে।

👉মুক্তার গয়না
মুক্তার গয়না ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তবে খুব বেশি ময়লা হলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। মুক্তার গয়না প্লাস্টিকের ব্যাগে রাখা উচিত নয়।

👉গোল্ড প্লেটেড গয়না
এই গয়না ব্যবহার শেষে টিস্যু দিয়ে মুড়িয়ে যত্ন করে রাখতে হবে। গোল্ড প্লেটেড গয়না ব্যবহারের সুবিধা হচ্ছে কালো হয়ে গেলে সোনার দোকানে নিয়ে গেলে আবার রং করিয়ে নেওয়া যায়। রং করার পর নতুনের মতো দেখাবে।

👉ধাতব অ্যান্টিক গয়না
অ্যান্টিকের গয়না ব্যবহার না করলে বর্ণহীন দেখায়। তবে একফালি লেবু নিয়ে গয়না ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে ঝকঝক করবে।

👉হীরার গয়না
হীরার গয়না পরিষ্কার করতে হলে একটু টুথপেস্ট ব্রাশে নিয়ে ঘষে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিষ্কার করে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। হীরার গয়নার যত্ন নিলে নতুনের মতো দেখায়। সোনা, রুপা, হীরা ও মেটালের গয়না একই বাক্সে রাখা উচিত নয়। আলাদা আলাদা বাক্সে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে।

👉কাপড়ের গয়না
বিবিয়ানার ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘যত্ন না নিলে কাপড়ের গয়না বেশি দিন টিকে না। কাপড়ের গয়না ব্যবহারের পর তা ভালোভাবে বাতাসে শুকিয়ে তুলে রাখুন। এ ধরনের গয়না না ভেজালেই ভালো। ব্যবহারের পর বাতাসে শুকিয়ে কাপড়ের গয়না সংরক্ষণ করুন।’

👉মাটির গয়না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও মাটির গয়না ডিজাইনার নীলা রহমান বলেন, ‘মাটির গয়না বাতাস ঢুকবে না, এমন বাক্সে মুখ বন্ধ করে রাখুন। তুলা বা টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখলে আরও ভালো।’

সঠিক পরিচর্যায় আপনার শখের গয়নাটি থাকুক সব সময় নতুনের মতো উজ্জ্বল, সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী।

Available here...
18/05/2025

Available here...

🔥Mini Portable Rechargeable Fan 🔥এই ফ্যানটির আকার ছোট হওয়ায়  এর ব্যবহারের সুবিধা অনেক।😊😊এই গরমে ঘরের বাইরে গেলে এই ফ্যান...
16/04/2025

🔥Mini Portable Rechargeable Fan 🔥

এই ফ্যানটির আকার ছোট হওয়ায় এর ব্যবহারের সুবিধা অনেক।😊

😊এই গরমে ঘরের বাইরে গেলে এই ফ্যানটি হাতে করে নিতে পারেন বা ছোট সোনামণিদের পড়ার টেবিলে এই ফ্যানটি দিতে পারেন,,,🥰
স্কুল, কলেজ ছাত্র ছাত্রী জন্য এই fan অনেক উপকারী।

Portable mini Fan(Rechargeable)🔹🔹

⭕ চার্জ দিয়ে আপনি এইটি ইউজ করতে পারবেন তাই তেমন কোনো ঝামেলা নেয়।
⭕ একবার চার্জ করে অনেক্ক্ষণ ইউজ করতে পারবেন।
▪️৩-৪ ঘন্টা টানা ব্যাটারি বেকাপ দিতে সক্ষম এই মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যানটি।
▪️অধিক স্ট্রং ক্লিপ থাকায় অনেক নড়বড়ে স্থানেও স্টেবল থাকবে এটি।
▪️আর এটি ক্লিন করা অনেক সহজ হওয়ায় সবসময় থাকবে নতুনের মতো।
▪️বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন? সাথে নিয়ে যান রিচার্জেবল ফ্যানটি।
▪️রিচার্জেবল এই ফ্যানটি ব্যবহারে নেই কোনো আলাদা ঝুকি। আপনার বাচ্চার হাত ফ্যানের পাখা দিয়ে কেটে যাওয়ার ভয় নেই। সহজেই কোথাও যুক্ত করে রাখা যায়।

🔥Within Reasonable Price🔥
✅Rechargeable
✅Easy to charge

Available here...
20/10/2024

Available here...

এই প্রোডাক্ট গুলো রেডি আছে 😍যার নামের সাথে মিলে যাবে, অর্ডার করে ফেলুন।৩-৫ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন।
06/03/2024

এই প্রোডাক্ট গুলো রেডি আছে 😍
যার নামের সাথে মিলে যাবে, অর্ডার করে ফেলুন।
৩-৫ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন।

🌼  অফার  🌼  অফার  🌼  অফার 🌼আকর্ষণীয় অফার প্রাইজে কালার গ্যারান্টি কাস্টমাইজড নেম নেকলেস নিতে আজ ই যোগাযোগ করুন আমাদের ইন...
06/03/2024

🌼 অফার 🌼 অফার 🌼 অফার 🌼

আকর্ষণীয় অফার প্রাইজে কালার গ্যারান্টি কাস্টমাইজড নেম নেকলেস নিতে আজ ই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে...

Address

Main Road
Joypur
5900

Alerts

Be the first to know and let us send you an email when টুকি টাকি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টুকি টাকি:

Share