03/08/2026
কতো কিছু করতে হয় অনলাইনে একটা প্রোডাক্ট সেল করতে গেলে , আপনারা কি মনে করেন! খুব সহজ? মোটেও না। ভিডিও করে দেওয়া, বারবার সেম প্রোডাক্টের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে দেওয়া, আরো কতকিছু, এমন অনেক কাস্টমার আছে যারা আপনার আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট করবে, বাট পরে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টের ডিটেলস ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি,। একটা প্রোডাক্টের খুব কাছ থেকে একদম প্রতিটা কর্নার থেকে যদি ভিডিও করে দেখানো হয় এবং সেই সাথে প্রোডাক্টটির একদম A টু z ডিটেলস যা যা কাস্টমারের প্রশ্ন থাকে সেই সবগুলোর উত্তর যদি ভিডিওর ভেতরে দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে মেসেজ করে সেই প্রশ্নগুলোই আবার করা এবং ওই প্রোডাক্টের ছবি চাওয়া এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা। দেখুন মেসেজ করা একটা বোরিং ব্যাপার। আপনার যদি অনেক প্রশ্ন থাকে, তাহলে আপনাকে কল করতে হবে না, আমাদেরকে মেসেজে বললেই, আমরা আপনাকে কল করব এবং আপনার যত প্রশ্ন আছে আপনার সব প্রশ্নের উত্তর আমরা সরাসরি জানিয়ে দিব। দেখুন একই বিষয় নিয়ে বারবার মেসেজ করা এবং বারবার ছবি চাওয়া এই ধরনের কাজে আসলে আপনার সময় যেমন নষ্ট হচ্ছে সেই সাথে আমাদের ও সময় নষ্ট হচ্ছে। তো যাদের অনেক প্রশ্ন থাকে তারা সরাসরি একটা ফোন কলের মাধ্যমে খুব দ্রুত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, এতে আপনার সময় যেমন বাজবে সেই সাথে আমাদের সময়ও বাঁচবে । ধন্যবাদ