19/03/2025
জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন এক সাধারণ ব্রিটিশ নারী, যিনি কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। ২০০৩ সালের ডিসেম্বর মাসে, তিনি উত্তর লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে মারা যান। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তার মৃত্যু কেউই টের পায়নি।
তিন বছর পর মর্মান্তিক আবিষ্কার -
২০০৬ সালের জানুয়ারিতে, বাড়িভাড়া দীর্ঘদিন পরিশোধ না করায় বাড়ির মালিক কর্তৃপক্ষ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। তারা দেখেন, ঘরের ভেতরে একটি কঙ্কালচূর্ণ দেহ পড়ে আছে, আর সামনে টেলিভিশন তখনও চালু! এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যান। দীর্ঘ তিন বছর ধরে, তার ঘরের আলো জ্বলছিল, টেলিভিশন চলছিল, কিন্তু কেউই জানত না যে, সেই ঘরের বাসিন্দা আর বেঁচে নেই।
এই মর্মান্তিক ঘটনা বিশ্বকে সামাজিক বিচ্ছিন্নতার এক ভয়াবহ চিত্র দেখিয়েছে। কেবল ব্যক্তিগত জীবনেই নয়, সমাজেও একাকীত্বের কারণে অনেক মানুষ হারিয়ে যায়, যাদের খোঁজ আর কেউ রাখে না।
'পরিবার' 'আপজন' 'সঙ্গী'- নিছক কোন শব্দ নয়৷ এগুলো আমাদের জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য সত্যি ই ভীষণ গুরুত্বপূর্ণ