18/10/2025
প্রিয় সম্মানিত কাস্টমারগণ,
আজ (১৮ অক্টোবর ২০২৫) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের US এবং Malaysia সকল শিপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক, তবে আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই —আপনার অর্ডার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আমাদের লজিস্টিকস টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট কার্গো কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে,
যাতে প্রতিটি প্রভাবিত পণ্য সঠিকভাবে ট্র্যাক, রিকভার এবং হ্যান্ডেল করা যায়। যদি কোনো প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত বা বিলম্বিত হয়, আমরা তা দায়িত্বের সঙ্গে পুনরায় প্রসেস বা রিপ্লেস করব — যেন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট সঠিক অবস্থায় এবং যত দ্রুত সম্ভব হাতে পান।
💎 Lavishin cart সর্বদা আপনার আস্থা ও সন্তুষ্টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই এই ঘটনায় আপনার অর্ডার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই — আমরা সবকিছু অত্যন্ত যত্ন ও দায়িত্বের সঙ্গে পরিচালনা করছি।
আপনাদের অবিচল বিশ্বাস ও ভালোবাসাই আমাদের শক্তি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের জন্য নির্ভরযোগ্য ও বিলাসবহুল সার্ভিস নিশ্চিত করতে।
Team lavishin cart