28/06/2026
এইযে ইকরা দুনিয়া থেকে চলে গেলো তখন আমরাই বলসি যে ও ডিভোর্স দিয়ে মুভ অন করতে পারতো, কেন সন্তানের কথা ভাবলো না। নিজের জীবন নিজের সন্তানের চাইতে তো সমাজের কাছে জামাইয়ের ইমেজ ধরে রাখাটা বড় নয়! জামাইয়ের আসল রুপ আরও আগেই সমানে আনতে পারতো!!
কিন্তু আজ ডাক্তার দম্পতি যখন কাদা ছোড়াছুড়ি না করে কিংবা সমাজের সমালোচনার তোয়াক্কা না করে সুন্দর ভাবে সম্পর্ক টা শেষ করে ফেললো, নতুন করে যার যার জীবন নিয়ে ভাবলো, তখন আমরাই ওনাদের জাজ করতেসি। আমরাই তখন উনাদের নিয়ে সমালোচনা করছি।
"মানুষকে সুখী দাম্পত্য জীবনের উপদেশ দেয় কিন্তু নিজেদের দাম্পত্য জীবনের ঠিক নাই"--- এসব বলে কতো সহজেই আমরা এনাদের টেনে নীচে নামায় ফেলি। এজন্যই হয়তো আজও অনেক অনেক কাপল চাইলেও আলাদা হতে পারেনা। ধুঁকে ধুকে সম্পর্কটায় জীবন্ত লা!শ হয়ে বাচে নয়তো ইকরার মতো সিদ্ধান্ত নেয়।
একই সমাজ ইকরাদের বেলায় এক কথা বলে আর সুষমাদের বেলায় আরেক কথা!! একারনেই এ সমাজে ইকরাদের সংখ্যা ই বেশি। মরার আগ পর্যন্ত "সুখী কাপল/সেরা দম্পতি" হিসেবে অভিনয় করে যেতে হয় 💔💔
Bloomingz