Ridan's jewellery emporium

Ridan's jewellery emporium নারীর শখ, বাজেট এবং কোয়ালিটির এক পার্ফেক্ট কম্বিনেশনের নাম রিদানস জুয়েলারি এম্পোরিয়াম

Whenever you are creating beauty around you, you are restoring your own soul.
20/05/2026

Whenever you are creating beauty around you, you are restoring your own soul.

শেষবার ওটি রুম থেকে সহী সালামতে বের হ‍ওয়ার পর দুইটা কথা বারবার মনে হচ্ছিল। - ওটি রুমের চেয়ে রোমান্টিক জায়গা খুব কম‍ই আ...
19/05/2026

শেষবার ওটি রুম থেকে সহী সালামতে বের হ‍ওয়ার পর দুইটা কথা বারবার মনে হচ্ছিল।
- ওটি রুমের চেয়ে রোমান্টিক জায়গা খুব কম‍ই আছে!
- মৃত্যুর চেয়ে সত্য, মৃত্যুর চেয়ে কাছের, আপন কেউ নেই, যে আমাদের আলিঙ্গন করতে সদা প্রস্তুত।

নীরবতার শক্তিনীরবতা অনেক সময় শব্দের চেয়েও বেশি অর্থ বহন করে। এতে এমন শক্তি আছে যা হৃদয়হীন মানুষকেও ভালোবাসতে শেখায়, ...
17/05/2026

নীরবতার শক্তি
নীরবতা অনেক সময় শব্দের চেয়েও বেশি অর্থ বহন করে। এতে এমন শক্তি আছে যা হৃদয়হীন মানুষকেও ভালোবাসতে শেখায়, আবার নির্দোষ কাউকে ঘৃণায় ভরিয়ে তুলতে পারে। নীরবতা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ এটি ধরে রাখা সহজ নয়। নীরবতা শুধু মুখ বন্ধ রাখার নাম নয়। এটি হলো অন্যের কথা ও আচরণ গ্রহণ করা, সেগুলো নিয়ে ভাবা, একটি উত্তর তৈরি করা, সেই উত্তরকে আবার বিচার করা, মন থেকে যুক্তি আর হৃদয় থেকে অনুভূতি খোঁজা, তারপর নিজেকে বোঝানো, যে উত্তর না দেওয়াটাই হয়তো ভালো।
নীরবতা দুর্বলতার প্রকাশ নয়।
এটা বুদ্ধিমত্তা ও আত্মিক শক্তির পরিচয়।
এটা সেই বিশ্বাসের প্রতীক যে, কেউ যেমন আচরণ করেছে তেমনভাবে পাল্টা উত্তর দিলে আপনি নিজেও ঠিক ততটাই অজ্ঞ হয়ে যাবেন। তার চেয়ে বরং ভালো নিজের পর্যবেক্ষণ শক্তি বাড়ানো, গভীর একজন পর্যবেক্ষক - যে শুধু নিজের ভুল নয়, অন্যের ভুল থেকেও শিক্ষা নেয়।

It's been a long day without you, my friendAnd I'll tell you all about it when I see you again.We've come a long way fro...
17/05/2026

It's been a long day without you, my friend
And I'll tell you all about it when I see you again.
We've come a long way from where we began,
Oh, I'll tell you all about it when I see you again.

14/05/2026



সাদা রঙ দেখলে আপনি কি ফীল করেন? আমার কাছে সাদা মানেই শান্তি, আরাম। Psychology-তে এটা সাদা কিন্তু একটা powerful রঙ। চলুন ...
10/05/2026

সাদা রঙ দেখলে আপনি কি ফীল করেন? আমার কাছে সাদা মানেই শান্তি, আরাম।
Psychology-তে এটা সাদা কিন্তু একটা powerful রঙ। চলুন সাদা রঙ নিয়ে কয়েকটা মজির psychological fact জেনে নেই:
১. সাদা রঙ আমাদের জন্য একটা “mental reset” অনুভূতি দেয়।
অনেকের কাছে সাদা নতুন শুরু, নতুন করে, নতুন ভাবে পথ চলা- এরকম অনুভূতি তৈরি করে।
এই কারণেই নতুন ডায়েরি , সাদা ক্যানভাস বা সাদা ঘর অনেকের কাছে motivating লাগে।
২. এটা cleanliness-এর প্রতীক হিসাবে বোঝায়।
আমাদের মস্তিস্ক সাদাকে পরিচ্ছন্নতা আর পবিত্রতা- এর সাথে associate করে।
৩. বেশি সাদা আবার কখনও কখনও anxiety র কারণ হতে পারে।
একদম ধবধবে সাদা পরিবেশ কিছু মানুষের কাছে sterile, cold বা emotionally empty লাগে।
এজন্য খুব বেশি সাদা দেয়ালওয়ালা ঘর অনেক সময় “হাসপাতালের মতো” feel দেয়।
৪. সাদা space brain-কে information process করতে সাহায্য করে
Graphic design-এ এটাকে “white space effect” বলা হয়।
চারপাশে ফাঁকা জায়গা থাকলে brain কম overwhelmed হয়, focus বাড়ে।
৫. সাদা perfectionism-এর feeling তৈরি করতে পারে
একদম দাগহীন সাদা সারফেস দেখলে অনেকের subconscious মন - এ “এটা নষ্ট করা যাবে না” ধরনের চাপ তৈরী হয়।
৬. Culturally একেক দেশে সাদা রঙ একেক রকম অর্থ বহন করে, যেমন -
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু প্রেক্ষাপটে সাদা শান্তি, সরলতা বা শোকের প্রতীক হতে পারে।
আবার পশ্চিমা সংস্কৃতিতে এটা বিয়ে, পবিত্রতা, সরলতা -এর সাথে বেশি জড়িত।
৭. সাদা রঙে জিনিস বড় আর খোলামেলা মনে হয়। এ কারণেই ইন্টেরিয়র ডিজাইনে - এ ছোট ঘরকে spacious দেখাতে সাদা রঙের ব্যবহার করা হয়।
আমার একটা observation হলো—
সাদা এক‍ইসাথে শান্তিও দিতে পারে, আবার শূন্য শূণ্য অনুভূতিও দিতে পারে।
পুরোটাই context-এর ওপর নির্ভর করে, যেমন এক কাপ দুধ-চা হাতে বৃষ্টির দিনে সাদা জানালার পর্দা এটা একটা সুখের, শান্তির পরিবেশ সৃষ্টি করে। আবার একদম ফাঁকা সাদা ঘরে নিজেকে একদম একা, শূণ্য অনুভূতিও দিতে পারে।

এই অতি ব্যস্ত, কংক্রিটে বন্দী, শো অফ, মিথ্যা ব্যস্ততার অভিনয় - এসবের ভীড়ে আমি যখন কোন শান্ত, নিরাভরণ মানুষকে দেখি, তখন...
08/05/2026

এই অতি ব্যস্ত, কংক্রিটে বন্দী, শো অফ, মিথ্যা ব্যস্ততার অভিনয় - এসবের ভীড়ে আমি যখন কোন শান্ত, নিরাভরণ মানুষকে দেখি, তখন মনে হয় এই কৃত্তিম পৃথিবীতে এরাই প্রকৃত অর্থে সুখী।
এ ধরনের মানুষ অন্যকে মুগ্ধ করার জন্য বাঁচে না,অন্যের মনোযোগ পাওয়ার জন্য ছোটে না, যারা নীরব মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পায় আর ছোট ছোট জিনিসের মূল্য বোঝে।
এমন মানুষদেরকেই হয়তো সরল, স্থির আর কোমল হৃদয়ের মানুষ বলে।

Customer review ❤️❤️
08/05/2026

Customer review ❤️❤️

ম্যাচুউরিটির ৬ টি রুলস:কিছু ব্যাপার খুব সচেতনভাবে শুরু থেকে অভ্যাস করলে জীবনের অনেক অপ্রয়জনীয় ইস্যু এড়ানো যায়। বেশির...
07/05/2026

ম্যাচুউরিটির ৬ টি রুলস:

কিছু ব্যাপার খুব সচেতনভাবে শুরু থেকে অভ্যাস করলে জীবনের অনেক অপ্রয়জনীয় ইস্যু এড়ানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাজে পরিস্থিতিটা কেটে গেলে মাথায় অনেক বুদ্ধি খেলা করে! মনে হয় তখনতো ব্যাপারটা এভাবে সামাল দিতে পারতাম, এ কথাটা এভাবে না বললেও হতো, অন্য পাশের মানুষের কথার এভাবে রিএ্যাক্ট না করলেই পারতাম! তাই এগুলো অভ্যাস করা যেতে পারে-
১.সবাইকে সবকিছু বলার দরকার নাই,
বেশিরভাগ মানুষ‍ই পরোয়া করে না, আর কেউ কেউ গোপনে চায় আপনি ব্যর্থ হন।
২. বন্ধু বেছে নিতে হবে বুঝেশুনে।
নিজের মানসিক সুস্থতার জন্য‍ই ভালো মানুষের সান্নিধ্যে থাকা প্রয়োজন।
৩. প্রত্যাশা কম রেখে, সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকা - এটা অনেক গুরুত্বপূর্ণ।
৪. নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা যাতে দিনশেষে নিজের কাছে নিজেকেই ছোট মনে না হয়।
৫. অন্যকে নিয়ন্ত্রণ না করে বরং নিজেকে নিয়ন্ত্রণ করা শেখা উচিত।
৬. কম প্রতিক্রিয়া দেখাতে শিখুন
যখন আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন কেউ আপনাকে সহজে প্রভাবিত বা পরিচালিত করতে পারবে না।

রিদানসের সব গহনা হাতে তৈরী, তাই এ কাজে যেমন লাগে সময়, তেমন ধৈর্য্য। ক্রাফটারের হাতের ছোঁয়ার সাথে মিশে থাকে ভালোবাসা, যত...
06/05/2026

রিদানসের সব গহনা হাতে তৈরী, তাই এ কাজে যেমন লাগে সময়, তেমন ধৈর্য্য। ক্রাফটারের হাতের ছোঁয়ার সাথে মিশে থাকে ভালোবাসা, যত্ন। এবারের গহনাগুলো খুব হালকা ডিজাইন, রেগুলার অফিস, অনুষ্ঠানে পরার জন্য মানানসই।

Ridan's jewellery emporium
Unique, Affordable, Crafted

সিরামিক বিডস, উডেন বিডস, কড়ি।
05/05/2026

সিরামিক বিডস, উডেন বিডস, কড়ি।

Address

Dhaka

Telephone

+8801836511891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridan's jewellery emporium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridan's jewellery emporium:

Share