31/07/2026
Musafir Cafe ❌
মানুষ এই গল্পটাকে এত romanticize করছে—সত্যি বলতে আমি বুঝি না, কেন! 🙂🙏
এই মুভিতে বারবার Live-in relationship-কে স্বাভাবিক/ভালো হিসেবে দেখানো হয়েছে, আর বিয়েকে যেন একটা বাধা হিসেবে তুলে ধরা হয়েছে।
অর্থাৎ, সবকিছু করা যাবে, একসাথে থাকা যাবে, সম্পর্ক থাকবে—কিন্তু বিয়ে বা commitment দেওয়া যাবে না।
Sudha-র কথাগুলো দেখুন—
সম্পর্কে নাকি কোনো expectation রাখা যাবে না।
বিয়ে করলে নাকি নিজের dream পূরণ করা সম্ভব হবে না।
আর commitment দেওয়াটাও যেন সম্পর্কের নিয়মের মধ্যে পড়ে না!
অন্যদিকে Chander ৮ বছর পরও তার প্রাক্তনকে ভুলতে পারেনি। অথচ সেই সময়ের মধ্যে প্রায় ৭ বছর ধরে Preeti-র সাথে সম্পর্কেও ছিল।
Preeti তার সাথে থেকেছে, তার জন্য নিজের অনেক স্বপ্ন sacrifice করেছে। কিন্তু Chander তাকে না emotional security দিয়েছে, না commitment দিয়েছে, না ভবিষ্যতের কোনো নিশ্চয়তা দিয়েছে। তার সাথেও live-in করেছে, কিন্তু বিয়ে করেনি—কারণ তার দাবি, সে নাকি এখনো তার ex-কে emotionalভাবে ভুলতে পারেনি!
তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো?
Sudha আর Chander—দুজনেই নিজেদের ইচ্ছা আর স্বপ্নকে প্রাধান্য দিয়েছে, কিন্তু যাদের সাথে সম্পর্কে ছিল, তাদের অনুভূতি, sacrifice আর expectation-কে গুরুত্ব দেয়নি।
আমার কাছে এটা প্রেমের মহান গল্প না।
এটা বরং selfishness, emotional disloyalty আর commitment এড়িয়ে যাওয়ার গল্প।
তাই সত্যি বলতে, মানুষের রুচির কী পরিমাণ দুর্ভিক্ষ হলে “Musafir Cafe”-এর মতো একটা মুভিকে এত hype দেওয়া সম্ভব—সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন! 🙂🙏