Noor-E-Umaiza’s

Noor-E-Umaiza’s Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noor-E-Umaiza’s, Jewelry/Watches, Jatrabari Dhaka, Dhaka.

17/02/2026

কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নিন।দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না।

আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেয়ার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশী শক্তিশালী।🖤🌸

ঈদের মতো খুশি লাগছে🥰 তাই ভোট দেওয়ার আগের রাতের প্রস্তুতি চলছে।😂 কালকে ভোট দিতে যাবো ইনশাআল্লাহ।❤️কে জিতবে জানিনা।তবে জন...
11/02/2026

ঈদের মতো খুশি লাগছে🥰 তাই ভোট দেওয়ার আগের রাতের প্রস্তুতি চলছে।😂 কালকে ভোট দিতে যাবো ইনশাআল্লাহ।❤️কে জিতবে জানিনা।
তবে জন্মের পর এই প্রথম কোন পুরুষকে প্রধানমন্ত্রী হতে দেখার সৌভাগ্য হবে।😍
BTW ব্রাসলেট টা কিন্তু আমাদের পেজের জুয়েলারি 😘

12/01/2026

অতিরিক্ত পরিবার ভক্ত মানুষের জীবনের ৫টি নির্মম সত্য👇

10/01/2026

প্রেগ্ন্যাসিতেও টিউশন করছি। শুধুমাত্র বাবু হলে নিজের যা যা ইচ্ছা সব যেন পূরণ করতে পারি। আম্মু নাই। সৎ মা আছে তাই আব্বুর কাছ থেকে সব কিছু আশাও করতে পারি না। শ্বশুরবাড়ি চট্টগ্রাম। এখানে অনেক নিয়ম- কানুন। আমি জানি, আমি নিয়ম পালন না করলে বাসার কেউ কিছু বলবে না, কিন্তু বাড়ির লোকজন আসবে, জানতে চাইবে নানা কি কি দিছে। আমাকে নিয়ে এমনিতেও গসিপের কমতি নাই, লাভ ম্যারেজ বলে। তাই নিজেই সব টাকা জোগাড় করতে চাচ্ছিলাম আব্বুকে দেওয়ার জন্য। অন্তত অর্ধেক টাকা দিতে। কিন্তু কপাল এতই খারাপ যে ২ জন স্টুডেন্টই গ্যাপ দিচ্ছে। মানে একমাসে একজন বাড়ি যাচ্ছে, আরেক মাসে আরেকজনের মামার বিয়ে। আবার গায়ে গর*ম পানি পড়ছে বলে বন্ধ দিয়ে দিচ্ছে। বন্ধ দিলে পুরা মাস বন্ধ দেয়, বেতন পাই না। এই দিকে সময় শেষ হয়ে আসতেছে। শরীর টানে না আর। খুব বেশি মন খারাপ করতেছে। কান্না পাচ্ছে। একটা মেয়ের জীবনে মা কত যে ইম্পর্ট্যান্ট!!! এই ৬ মাসে মায়ের অভাব এত বেশি বোধ করছি যেটা ১০ বছরেও করি নাই। মায়ের বুকে যেতে বড্ড ইচ্ছা করে।

09/01/2026

প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি...
নীল সমুদ্র আর নোনা বাতাসের ছোঁয়ায়।🌴 🌊

হঠাৎ একদিন গভীর রাতের ঘুম ভেঙে উঠে বসেছিলাম।কেন জানি মনে হচ্ছিল বুকের ভেতর অদ্ভুত রকমের একটা শান্তি, একটা সুন্দর অনুভূতি...
07/01/2026

হঠাৎ একদিন গভীর রাতের ঘুম ভেঙে উঠে বসেছিলাম।
কেন জানি মনে হচ্ছিল বুকের ভেতর অদ্ভুত রকমের একটা শান্তি, একটা সুন্দর অনুভূতি ঢেউ খেলছে।

উমাইযার বাবা তখন ও তার কাজ করছিলো এমন লাফ দিয়ে উঠা দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ নাকি?

আমি মাথা নেড়ে বলেছিলাম,না… খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছিলাম, ভরা পূর্ণিমার এক রাতে তুমি আর আমি...

কেউ নেই, কোনো কোলাহল নেই। শুধু বিশাল সমুদ্র, জোৎস্নাভেজা রাত আর আমরা দুজন।

এতটাই শান্ত, এতটাই সুন্দর যেন সময় থেমে গেছে।
সময় গড়িয়ে সেই স্বপ্নটা অনেক আগেই ভুলে গিয়েছিলাম।

ভেবেছিলাম, স্বপ্ন তো স্বপ্নই… বাস্তবে আর কই!

কিন্তু আজ রাত।ঘড়িতে তখন প্রায় ১টা।
হঠাৎ সে বলল, এই মুহূর্তে রেডি হও।
ঘুরতে যাওয়ার কথা শুনলে তার কাছে আমার “না” শব্দটা কোনোদিনই টেকে না। সে যত রাগ, অভিমান বা অসুস্থই আমি হই না কেন

মনটা অজান্তেই নরম হয়ে গেল বাইরে বেরিয়ে দেখি,
হিমেল বাতাস, এমন ঠান্ডা যেন শরীর নয়, মনটাকেই উড়িয়ে নিতে চাইছে যেনো।

চারদিক অদ্ভুত রকম স্তব্ধ। মাঝে মাঝে দু-একটা কাপল চোখে পড়ছে, কিন্তু তবুও মনে হচ্ছিল পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই।

হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জেটি ঘাটে। সামনে বিশাল সমুদ্র। পাশে শুধু সে আর আমি।

সেই মুহূর্তে বুকের ভেতর থেকে শুধু একটা কথাই বের হলো
আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় বোঝানোর মতো না। শব্দগুলো যেন হেরে গেছে। জোৎস্নার আলো, সমুদ্রের ঢেউ আর আমাদের নীরব দাঁড়িয়ে থাকা

সব মিলিয়ে এক অপার্থিব শান্তি। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি মনে হচ্ছে? কেমন লাগছে তোমার?

আমি তখন কিছু বলার অবস্থায় নেই।কিছু কিছু সুন্দর মুহূর্ত আছে, যেগুলো মানুষকে কথা বলাতে না,
নীরব করে দেয়। কিছুক্ষণ পরে শুধু এটুকুই বললাম,
মহান আল্লাহ আমার সেই দিনের স্বপ্নটা পূরণ করেছেন।

সে হাসল বলল,

স্বপ্ন দেখার দায়িত্ব তোমার,
আর সেটা পূরণ করার দায়িত্ব আমার।
এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধু একটাই ভাবছি আচ্ছা আমি কি এখনো স্বপ্ন দেখছি?
নাকি কোনো এক স্বপ্ন নীরবে বাস্তব হয়ে
আমার চারপাশ জুড়ে দাঁড়িয়ে আছে…

Jannatul Ferdous & Sayed Rahman

31/12/2025

জীবন পরিবর্তন এর জন্য এই দোয়াগুলো করুন!

30/12/2025

রিজিক নিয়ে দুশ্চিন্তা করছেন?
সব দরজা বন্ধ মনে হলে—এই এক দোয়াই যথেষ্ট…

30/12/2025

দেশ নেত্রী বেগম খালেদাজিয়া মহান রবের ডাকে সাড়া দিলেন
আল্লাহ তাঁকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন আমিন।

29/12/2025

শ্রেষ্ঠ সন্তান বানাতে চাইলে সন্তানের মাথায় ফুঁ দিন এই দোয়াটি পড়ে।

22/12/2025

জীবনে একটা সময় বুঝতে পারবেন যে, জীবনে নিজেকে সঠিক প্রমানের থেকে শান্তিতে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ।

ওসমান হাদী আর নেই!ইন্না লিল্লাহি ওয়া ইল্লাহি রজিউন!মহান আল্লাহ তাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন আমিন!
18/12/2025

ওসমান হাদী আর নেই!
ইন্না লিল্লাহি ওয়া ইল্লাহি রজিউন!
মহান আল্লাহ তাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন
আমিন!

Address

Jatrabari Dhaka
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Noor-E-Umaiza’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor-E-Umaiza’s:

Share