04/08/2026
আমাদের থেকে পন্য নেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
১ : ডেলিভারির সময় প্রোডাক্টটি ভালোভাবে চেক করে নিন। কোনো সমস্যা থাকলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন। আমরা অতিরিক্ত চার্জ ছাড়া পুনরায় সম্পূর্ণ সচল প্রোডাক্ট পাঠিয়ে দেব।
২ : ওয়ারেন্টি চলাকালীন সময়ে যদি মেশিনগত কোনো সমস্যা দেখা দেয়, আমরা তা অবশ্যই ঠিক করে দেব। তবে ফিজিক্যাল ড্যামেজ ওয়ারেন্টির আওতায় থাকবে না।
৩ : ওয়ারেন্টির মধ্যে ঘড়ি নিজে থেকেই বন্ধ বা অচল হয়ে গেলে আমরা তা সমাধান করে দিতে বাধ্য থাকব।
৪ : ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার আগে ঘড়ির মেশিনে কোনো ত্রুটি দেখা দিলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে।
৫ : আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাকে সেরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তবুও অনিচ্ছাকৃত কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৬ : কোনো কারণে রিপ্লাই দিতে দেরি হলে দয়া করে উদ্বিগ্ন হবেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়ার টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবেন।
৭ : ডেলিভারি সম্পন্ন হওয়ার পর অভিযোগ এড়াতে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই সবকিছু যাচাই করবেন।
৮ : আমাদের সাথে কোনো জটিল সমস্যা হলে সরাসরি আমাদের ওয়্যারহাউজ (ঢাকা, স্টাফ কোয়ার্টার , ডেমরা) এ এসে দ্রুত সমাধান নিতে পারবেন।
আমাদের যেমন আপনার প্রতি দায়িত্ববোধ রয়েছে, তেমনি আপনারও কিছু দায়িত্ব রয়েছে। পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমেই সুন্দর লেনদেন সম্ভব।