12/10/2026
অক্টোবরের ৩ তারিখে ১৩টা পার্সেল পিকআপ পয়েন্টে দিয়েছিলাম।
▪️ পার্সেল দেওয়ার সময় ১৩টা পার্সেলের মোট কত টাকা পিকআপ থেকে সংগ্রহ করবো—সেটার একটা হিসাব করে দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী টাকা নিয়ে আসার কথা থাকে। কিন্তু এই ১৩ জনের মধ্যেই ৪ জন, ক্যাশ পেমেন্ট করার কথা থাকা সত্ত্বেও বিকাশে পেমেন্ট করেছেন।
▪️ বিষয়টা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এতে আবার নতুন করে হিসাব করতে হয়, পিকআপ পয়েন্টের লোকজনকেও হিসাব মেলাতে হয়, সময় নষ্ট হয় এবং অনেক সময় বিকাশ চার্জের কারণে টাকার হিসাবেও পার্থক্য তৈরি হয়। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো—এটা প্রতিবারই প্রায় একইভাবে হচ্ছে। 😐
▪️ তাই খুব সম্ভবত Aaurah থেকে পিকআপ পয়েন্টের অপশনটাই বাদ দিয়ে দিতে হবে। কারণ যে হিসাবটা আগে থেকেই করে দেওয়া থাকে, সেখানে শুধু টাকা নিয়ে আসার কথা—সেটার বদলে বারবার নতুন করে হিসাব করতে হচ্ছে, পুনরায় ফোন দিয়ে কথা বলতে হচ্ছে, এমনকি মাঝেমধ্যে আমি এভেইলেবল না থাকলে কাস্টমারদের বিপদে পড়তে হচ্ছে।(পিকাপের লোকজন না চিনলে পার্সেল দিতে চায়না)
একটা অনুরোধ, পেমেন্ট করার আগে দয়া করে আপনার অর্ডারের পেমেন্ট মেথডটা খেয়াল করবেন প্লিজ! 🙏 ক্যাশ দেওয়ার কথা থাকলে পিকআপ পয়েন্টে ক্যাশেই পেমেন্ট করবেন। আর বিকাশে পেমেন্টের ক্ষেত্রে বিকাশ চার্জের বিষয়টিও অবশ্যই মাথায় রাখবেন।। আপনাদের সুবিধার জন্যই পিকআপের অপশন রাখা হয়েছিল। কিন্তু বারবার এভাবে হিসাবের ঝামেলা হলে সেই সুবিধাটা চালু রাখা আমাদের জন্যও কঠিন হয়ে যাচ্ছে।
আশা করি বিষয়টা সবাই বুঝবেন এবং পরবর্তীতে একটু সহযোগিতা করবেন। 🤍